ত্রিদেশীয় কাপে টাইগারদের দাপট
অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৯ ১৮ মে ২০১৯
অবশেষে ধরা দিলো অধরা স্বপ্নের ট্রফি। এর আগে ছয় ছয়টি ফাইনাল খেলে প্রতিটিতেই হারের বেদনায় সিক্ত হতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে। ‘লাকি সেভেন’ অর্থাৎ সপ্তম ফাইনালে এসে সেই ‘গেরো’ খুলতে পেরেছে টাইগাররা।
শুক্রবার রাতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৫ উইকেট হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব দেখালো লাল-সবুজের বাংলাদেশ।
ডাবলিনের দ্য ভিলেজের ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ক্যারিবীয়রা ২০.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান করার পর বৃষ্টির বাধায় ম্যাচ বন্ধ হয়ে যায়।
লম্বা সময় অপেক্ষার পর একপর্যায়ে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা জেগেছিল। সেটি হলেও গ্রুপ পর্বে বেশি পয়েন্ট পাওয়ার সুবাদে চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ।
কিন্তু অনেক অপেক্ষার পর ফের ম্যাচ মাঠে গড়ায় বাংলাদেশ সময় শুক্রবার রাতে ১০টা ৩০ মিনিটে। এ সময় সিদ্ধান্ত হয় দুদল খেলবে ২৪ ওভার করে। ক্যারিবীয়রা আগেই ২০.১ ওভার খেলায় বাকি ৩.৫ ওভার খেলতে ফের ব্যাটিংয়ে নামে। শেষ পর্যন্ত পুনঃনির্ধারিত ২৪ ওভারে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫২ রান। এরপর বৃষ্টি আইন ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২১০ রান। লক্ষ্যপূরণ করতে হবে সেই ২৪ ওভারেই।
ইতিহাস গড়ার পথে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দুর্দান্ত সূচনা এনে দেন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের দুরন্ত ব্যাটিংয়ে ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ইতিহাস গড়া জয়ের বন্দরে (২১৩ রান) পৌঁছে যায় বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপে ভাল করার মন্ত্রও পেয়ে গেছে টিম বাংলাদেশ।
চোট পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই দুর্দান্ত এই জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলার বিজয়ী বীরদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিহাস গড়া জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের চোখ ধাঁধানো সূচনার পর ৫.৩ ওভারেই তারা গড়ে ফেলেন ৫৯ রানের জুটি। ১৩ বলে ১৮ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল। তিন নম্বরে ব্যাট করতে নামেন সাব্বির রহমান। কিন্তু যে কারণে তাকে আগে নামানো হয়, সেটা কাজে লাগেনি। শ্যানন গ্যাব্রিয়েলের বলে এলবিডব্লিউ হয়ে কোন রান না করেই সাজঘরে ফেরেন সাব্বির। এরপর মুশফিকুর রহীমকে নিয়ে সৌম্য সরকার আরেকটি কার্যকরী জুটি গড়ে তোলেন। এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে টাইগাররা। কিন্তু দলীয় ১০৯ রানে সৌম্য ব্যক্তিগত ৬৬ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে মাশরাফি বাহিনী। আরেকটা দারুণ ইনিংস সৌম্য সাজান নয় চার ও তিন ছয়ে। খেলেন মাত্র ৪১ বল। চাপটা আরও বাড়ে খানিক বাদে মুশফিক ৩৬ রান করে আউট হয়ে গেলে। এ সময় বাংলাদেশের রান ছিল ১৪ ওভারে ৪ উইকেটে ১৩৪। এরপর উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গী হন মোহাম্মদ মিথুন।
মিথুন ১৭ রান করে সাজঘরে ফিরলে মোসাদ্দেককে নিয়ে বাকি কাজটুকু সারেন মাহমুদুল্লাহ। সাত নম্বরে ব্যাটিংয়ে এসে অলরাউন্ডার মোসাদ্দেক সৈকতই মূলত বাংলাদেশকে দুর্দান্ত জয় উপহার দেন। মাত্র ২৪ বলে দুই চার ও পাঁচ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন সৈকত। দুর্দান্ত এই ইনিংসের মধ্য দিয়ে সাকিবের অভাব ভালমতোই মিটিয়ে দেন তিনি। সৈকত ও মাহমুদুল্লাহ অবিচ্ছিন্ন থেকে ২২.৫ ওভারে বাংলাদেশকে জয় উপহার দেন। লক্ষ্যমাত্রা ২১০ রান হলেও বাংলাদেশ করে ২১৩ রান। সময়োপযোগী বিস্ফোরক ব্যাটিং করে ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসনে সৈকত।
এর আগে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিংয়ের শুরুটা ভালই করেন বাংলাদেশের বোলাররা। প্রথম ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পারে মাত্র ১৫ রান, বাউন্ডারি ছিল একটি। এ সময় বাংলাদেশের ক্রিকেটারদের শরীরী ভাষাও ছিল দেখার মতো। সাইফ উদ্দিনের করা ষষ্ঠ ওভারে আমব্রিসের তিন বাউন্ডারিতে চিত্র বদলানোর শুরু। সাইফকেই পরে চোখ ধাঁধানো ফ্লিকে ছক্কা হাঁকান হোপ।
দুই দলের আগের লড়াইয়ের ম্যাচ সেরা মুস্তাফিজুর রহমানকে একাদশ ওভারে আক্রমণে আনেন অধিনায়ক। আমব্রিস ফিজকে স্বাগত জানান আবারও ওভারে তিন বাউন্ডারিতে। ক্রমে বাড়তে থাকে ক্যারিবিয়ানদের রানের গতি। ৫০ বলে ফিফটি স্পর্শ করেন হোপ, ৬০ বলে আমব্রিস। বাংলাদেশের বোলার-ফিল্ডারদের যখন মনে হচ্ছিল অসহায়, ক্যারিবিয়ানদের তখন থামায় বৃষ্টি। এরপর থেকেই অপেক্ষা। কখনও থামে, কখনও নামে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে শেষ পর্যন্ত ফের মাঠে গড়ায় খেলা।
ফের খেলা শুরুর পর একমাত্র উইকেটটি হারায় ক্যারিবীয়রা। মেহেদি হাসান মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন হোপ। অর্থাৎ বাকি ৩.৫ ওভারে ২১ মাত্র রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। সবমিলিয়ে ২৪ ওভারে ১ উইকেটে তাদের হয় ১৫২ রান। উইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৪ রান করেন শাই হোপ। ৬৯ রানে অপরাজিত থাকেন সুনিল আমব্রিস। চার ওভারে ২২ রান খরচায় বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি কব্জা করেন মিরাজ।
এর আগে বাংলাদেশ ছয়টি ফাইনালে হার মানে। এগুলো হলো ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে, ২০১২ সালে এশিয়া কাপে পাকিস্তানের কাছে, ২০১৬ সালে ঘরের মাঠে টি-২০ এশিয়া কাপে ভারতের কাছে। ২০১৮ সালটা সবচেয়ে বেদনার বাংলাদেশের কাছে।
এ বছর তিন তিনটি ফাইনালে হারে লাল-সবুজের দেশ। প্রথমে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে, এরপর শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ভারতের কাছে এবং সবশেষে আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে বেদনায় লাল হতে হয় বাংলাদেশকে। এক বছর বাদে এবার আয়ারল্যান্ডে অধরা ট্রফির দেখা পেলো টাইগাররা।
‘লাকি সেভেন’কে সার্থক পরিণতি দিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অবশ্য, এর আগে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল দেশের ক্রিকেটকে প্রথম ট্রফি উপহার দেন এশিয়া কাপ জিতে। প্রমীলাদের পর এবার প্রথমবারের মতো পুরুষ দল ট্রফি জয়ের স্বাদ পেল।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















