অবশেষে জয় পেল খুলনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০২ ১৫ জানুয়ারি ২০১৯
প্রথম চার ম্যাচ হারের পর অবশেষে বিপিএলে জয় পেল খুলনা টাইটান্স। সিলেট পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ২৫ রানে হারিয়েছে দলটি।
এ ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি খুলনার ব্যাটসম্যানরা। টপঅর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান দু’অংকের কোটা পেরোতে পারলেও বড় ইনিংস খেলতে পারেননি। দুই ওপেনার জহিরুল ইসলাম ১৩ ও জুনায়েদ সিদ্দিকী ১৪ রান করেন। তিন নম্বরে নেমে ১৫ রানের বেশি করতে পারেননি ডেভিড মালান।
এরপর ব্যর্থতার পরিচয় দেন মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৯, নাজমুল হোসেন শান্ত ১১ ও কার্লোস ব্র্যাথওয়েট ৮ রান করেন। ফলে খুলনার বড় সংগ্রহে সম্ভাবনা শেষ হয়ে যায়।
শেষ পর্যন্ত আরিফুল হকের ২৭ বলে ২৬ ও ডেভিড উইজের ১৩ রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করতে পারেন টাইটান্সরা। রাজশাহীর হয়ে ইসুরু উদানা-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ-আরাফাত সানি ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১২৯ রানের সহজ টার্গেটে শুরুটা ভালো হয়নি রাজশাহী কিংসের। প্রথম ওভারে প্যাভিলিয়নে ফেরেন লরি ইভান্স। রানের খাতাই খুলতে পারেননি তিনি। তবে ওয়ানডাউনে ব্যাট হাতে নেমে দ্রুতই রান তুলতে থাকেন মিরাজ। ২টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস শুরু করেন তিনি।
তবে অন্যপ্রান্ত দিয়ে মিরাজকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মমিনুল। ৭ রানে আউট হন তিনি। এরপর আউট হন মিরাজও। ১৬ বলে ২৩ রান করেন তিনি।
মিরাজকে শিকারের পর সৌম্য সরকারকেও বিদায় করেন তাইজুল ইসলাম। ২ রান করেন সৌম্য। ওপরের সারির ব্যাটসম্যানদের মতো ব্যর্থতা প্রদর্শন করেন পরের দিকের খেলোয়াড়রাও। ফলে ১০৩ রানেই গুটিয়ে যায় রাজশাহী।
পরের দিকে, আরাফাত সানি- ক্রিস্টিয়ান জঙ্কার করেন ১৫ রান করে, রায়ান টেন ডেসকাট -কামরুল ইসলাম রাব্বি করেন ১৩ রান করে। খুলনার পক্ষে জুনায়েদ খান ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















