আইপিএলে ধারাভাষ্য দিতে এসে মারা গেলেন জোন্স
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৭ ২৪ সেপ্টেম্বর ২০২০
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকর ডিন জোন্স মারা গেছেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
আইপিএলে টেলিভিশনের ধারাভাষ্যকর হিসেবে কাজ করতে মুম্বাইয়ে ছিলেন জোন্স। স্টার স্পোর্টস কমেন্টারি টিমের সদস্য ছিলেন তিনি। একটি সাততারকা হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ছিলেন অজি কিংবদন্তি।
বৃহস্পতিবার সকালে সহকর্মী ব্রেট লি ও নিখিল চোপড়ার সঙ্গে ব্রেকফাস্টও করেন জোন্স। হোটেলের লবিতে ক্রিকেট নিয়ে আলোচনা করার সময় তার হার্ট অ্যাটাক হয়। তাকে সিপিআর দেয়ার চেষ্টা করা হয়ে। তবে তা ব্যর্থ হয়।
স্টার স্পোর্টসের মাধ্যমে আইপিএলের সম্প্রচারের হোস্ট স্টার ইন্ডিয়া জানিয়েছ, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা ডিন মেরভিন জোনস এএম মারা যাওয়ার সংবাদটি শেয়ার করি। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। এ কঠিন সময়ে তাদের সমর্থন করার জন্য প্রস্তুত আছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমরা অস্ট্রেলিয়ান হাই-কমিশনের সঙ্গে যোগাযোগ করছি।
বিবৃতিতে বলা হয়, জোন্স চ্যাম্পিয়ন ভাষ্যকার ছিলেন। তার উপস্থিতি এবং গেমটির উপস্থাপনা লাখ লাখ ভক্তদের কাছে সর্বদা আনন্দ এনে দেয়। স্টার ও তার ভক্ত বিশ্বজুড়ে রয়েছে। তাকে আমরা সবাই খুব মিস করব।
জোন্স অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলেন। ১১ সেঞ্চুরি ও ৪৬.৫৫ গড়ে ৩৬৩১ রান করেন। ১৯৮৬ সালে ভারতের বিরুদ্ধে টাই টেস্টে ডাবল সেঞ্চুরি করেন তিনি।
এছাড়া ব্যাগি গ্রিন ট্রপিতে ১৬৪ ওয়ানডে খেলেন এ কিংবদন্তি। ৭ শতক ও ৪৬ হাফসেঞ্চুরিতে ৬০৬৮ রান করেন। ইডেনে ১৯৮৭ বিশ্বকাপজয়ী অ্যালান বোর্ডার দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে জোন্সের অভিষেক হয় ১৯৮৪ সালে। আর ১৯৯৪ সালে অবসর নেন। এরপর থেকে ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন শক্তির আবির্ভাব
- মামুন ও মাসুদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- রেকর্ড আয় করা ‘ধুরন্ধর-২’কে চরম কটাক্ষ ওয়াইসির
- হাম কী, কেন ঝুঁকিপূর্ণ: সুরক্ষার উপায় জানুন
- চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: আমিনুল
- অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় মব নিয়ন্ত্রণে ব্যর্থ
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
















