আমি যে লোকমানকে চিনি সে জীবনে মদ খায়নি, জুয়া খেলেনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৯ ২৭ সেপ্টেম্বর ২০১৯
হঠাৎ করেই পুরো ক্রীড়াঙ্গনে এখন বিতর্কের কালো থাবা। ক্যাসিনো কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছে অনেকের গদি। ক্রীড়াঙ্গন দাপটের সঙ্গে ‘শাসন’ করে যাওয়া অনেকেই এখন মাঠ ছেড়ে পলাতক! একজন থানায় রিমান্ডে! অনেকের ব্যাংক হিসেবের খোঁজ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একজন হেভিওয়েটকে আবার দুদকও তলব করেছে।
ক্রীড়াঙ্গনের এই ধাক্কা এখন পর্যন্ত সবচেয়ে বেশি লেগেছে ক্রিকেট বোর্ডের গায়ে। বিসিবি’র পরিচালক ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া এখন ক্যাসিনো কেলেঙ্কারির জেরে পুলিশ ও ডিবির রিমান্ডে। বিসিবির আরেক পরিচালক মাহবুব আনামকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সন্দেহে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে।
দুই পরিচালকের এমন নাজুক পরিস্থিতিতে বিসিবির অবস্থান কি? এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজের অবস্থান ব্যাখ্যায় বললেন - ‘আমাদের তো কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে এখন এটা বেশি আর্লি টু সে এনিথিং। আমার কথা হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে, তবে তার বিচার হবে। এখানে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। আমি বিসিবিতেও ছাড় দিব না। বিসিবিতেও কখনো আমি ছাড় দেইনি, এটি হতে পারে না।’
লোকমান হোসেনের বিরুদ্ধে অভিযোগ এবং তার ক্যাসিনো কেলেঙ্কারি প্রসঙ্গে নাজমুল হাসান পাপন একটু বিস্তারিতই জানালেন - ‘ লোকমানের বিরুদ্ধে যা অভিযোগ এসেছে, যদি সেটা ঠিক হয়, তাহলে তার শাস্তি হবে। ওর যদি বিদেশে কোনো টাকা থাকে যেটা নিয়ম অনুযায়ী যায় নাই কিংবা অবৈধ সম্পদ থাকে তাহলে ও কেন, যে কারোর বিচার হবে। খালি একজন নিয়ে ইস্যু না। যার আছে তারই হবে। তবে এখনো যেহেতু এটা প্রক্রিয়াধীন, তার বিরুদ্ধে মামলাও হয়নি, তাকে কোর্টেও পেশ করা হয়নি। রায় দেওয়া হয়নি। যখন এসব হবে তখন কমেন্ট করা যাবে। আমার মনে হয় এখন কমেন্ট করার জন্য উপযুক্ত সময় না। কিন্তু কেউ দোষ করলে তার অবশ্যই বিচার হবে।’
লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনায় বিসিবি সভাপতি অতি অবশ্যই চমকে গেছেন তাতে কোনো সন্দেহ নেই। তার ‘বন্ধু’কে এমন সময় কাটাতে হবে - এমন কোনো ধারণাই ছিল না নাজমুল হাসান পাপনের। তাই বিস্ময় নিয়েই নাজমুল বলছিলেন - ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনে মদ খায়নি। সে জীবনে কোনোদিন জুয়া খেলেনি। এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে! এখানে অস্বীকার করার তো কোনো পথ নেই। সে যদি করে থাকে, তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি সেটাই বললাম। আইন-শৃঙ্খলা বাহিনী আছে। দেশে আইন আছে। তারা আগে দেখুক, বুঝুক, আসলে কে কি করেছে? যে দোষ করেছে তার শাস্তি হবে, এটি নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই।’
গেল ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে র্যাব।
র্যাব কর্মকর্তারা বলছেন, ক্যাসিনোর ভাড়া থেকে প্রতিদিন ৭০ হাজার টাকা করে পাচ্ছিলেন লোকমান। অস্ট্রেলিয়ার দুটি এবং দেশের কয়েকটি ব্যাংকে তার গচ্ছিত টাকার পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা লোকমান এক সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ২০০৮ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগেই লোকমান গেল দুই বছরে বিপুল অংকের টাকার মালিক হয়েছেন বলে তথ্য এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















