আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলে ডাক পেলেন তাসকিন-ফরহাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৯ ২৮ এপ্রিল ২০১৯
আয়ারল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। গেল ১৬ এপ্রিল বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দুই দলের একটিতেও ছিলেন না তাসকিন ও ফরহাদ।
ইনজুরি থেকে সুস্থ হয়ে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলতে নামেন তাসকিন। বল হাতে দুর্দান্ত পারফরম করেন তিনি। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে বিপিএলের ষষ্ঠ আসরের দ্বিতীয় সর্বোচ্চ শিকারী হন। তবে বিপিএল চলাকালীন চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন সিলেট সিক্সার্সের হয়ে খেলতে নামা তাসকিন। ফলে আবারো মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারো মাঠে ফেরেন তিনি।
তবে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণার আগে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান তাসকিন। ওই ম্যাচে ৫ ওভারে ৩৬ রান দেন তিনি। তার এমন পারফরম্যান্সে আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। ফলে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের দলে সুযোগ হয়নি তার। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ দেয়া হলো তাকে।
সাম্প্রতিক সময়ে ব্যাট-বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফরহাদ। সবশেষ বিপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট শিকার করেন তিনি। এরপর সদ্যই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন পেস অলরাউন্ডার। ১৬ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। তাই বর্তমান ফর্মের ওপর আস্থা রেখে তাকে আয়ারল্যান্ড সফরের জন্য বিবেচিত করল বোর্ড।
আগামী ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ৭ মে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ডাবলিনের উদ্দেশ্যে আগামী ১ মে দেশ ছাড়বে মাশরাফি বাহিনী।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাইম হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















