সড়ক সন্ত্রাস
এবারের শিকার খুরশীদ আলম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৩ ৩০ মার্চ ২০১৯
এবার সড়ক সন্ত্রাসের শিকার হলেন একুশে পদক পাওয়া গুণী-জনপ্রিয় সঙ্গীতশিল্পী খুরশীদ আলম।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন খুরশীদ আলম।
বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফিরছিলেন তিনি।
তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কণ্ঠশিল্পী খুরশীদ আলম বগুড়ার সংগঠন জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বগুড়া যান। রাতে খাবার খেতে গাড়ি নিয়ে শহরের দিকে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাঁর প্রাইভেট কারকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তাঁর মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুরশীদ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান, খুরশীদ আলমের অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কারণ নেই। তবে এই ধরনের রোগীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। খুরশীদ আলমের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















