এলাকায় ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নিলেন মাশরাফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৩ ৩০ জুলাই ২০১৯
দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে ডেঙ্গু। ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড় বেড়েই চলেছে।
এদিকে, আসন্ন ঈদুল আজহায় গ্রামে ফেরার স্রোত বেড়ে যাবে ঘরমুখো মানুষের। আর এই স্রোতে জেলা শহরগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিষয়টি মাথায় রেখে জেলার দরিদ্র, অসহায়সহ যেকোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয়, সে লক্ষ্যে নিজের সংসদীয় এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে ক্রিকেট দলের অধিনয়াক মাশরাফি বিন মর্তুজা। ডেঙ্গু প্রতিরোধে অন্য সংসদ সদস্যরা যেখানে এখনো নিষ্ক্রিয়, সেখানে আরওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে এগিয়ে এসেছেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফির ঘনিষ্ঠরা বলছেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন সংসদ সদস্য মাশরাফি। ঈদে ডেঙ্গু পরিস্থিতে করণীয় সম্পর্কে মঙ্গলবার মাশরাফি নিজেই স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় সচিব এই মুহূর্তে সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানালে মাশরাফি তাৎক্ষণিক তার আসনে ঈদে আগত সব ডেঙ্গু রোগীর চিকিৎসার দায়িত্বভার গ্রহণের কথা সচিবকে জানান।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাশরাফির নির্বচানকালীন প্রধান সমন্বয়কারী সৌমেন বসু বলেন, মাশরাফির ঘোষণা অনুসারে এরইমধ্যে নড়াইলে দুটি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। রক্তের প্লাটিলেট কাউন্ট মেশিনসহ টেস্টের প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অসহায় রোগীদের পাশে মাশরাফির দ্রুত সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়লে ক্রিড়ামোদী সাধারণ জনগণ তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মাশরাফির উদ্যোগের কথা জানিয়ে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য জয়দেব নন্দী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলে সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, সংসদ সদস্য হিসেবে জনগণের পাশে থাকাই আমার দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালনের চেষ্টা করছি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















