ফেরা হলো না দলে
ওপেনার ইমরুলের ১১ মাসের শিশুপুত্র ডেঙ্গু আক্রান্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৫ ৩০ আগস্ট ২০১৯
ইমরুলের শিশুপুত্রের বয়স মাত্র ১১ মাস। আক্রান্ত হয়েছে ডেঙ্গু জ্বরে। চার দিন হলো ভর্তি করা হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনারকে দিন-রাত থাকতে হচ্ছে সেখানেই।
তামিম ইকবাল বিশ্রামে থাকায় আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে অভিজ্ঞ ইমরুল কায়েসকে ফেরানোর কথা ভেবেছিলেন জাতীয় দলের নির্বাচকরা। কিন্তু ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় অনুশীলনও করতে পারছেন না ইমরুল। সাদমান ইসলামের সঙ্গে তাই ওপেনিংয়ের জন্য রাখা হয়েছে সৌম্য সরকার ও লিটন দাসকে।
ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছিলেন ইমরুল। তবে দেশের বাইরের নিউজিল্যান্ডে পরের সিরিজে দলে জায়গা হয়নি তার। ওয়ানডে দল থেকেও জায়গা হারানোয় মূল স্রোত থেকে অনেকটা ছিটকে যাচ্ছিলেন বাঁহাতি এই ওপেনার।
টেস্টে ঘরের মাঠে বরাবরই সফল এই ব্যাটসম্যানকে আফগানিস্তানের বিপক্ষে ফেরানোর সুযোগ তৈরি হয়েছিল। তামিম না থাকায় তরুণ সাদমানের সঙ্গে অভিজ্ঞ ইমরুল ছিলেন নির্বাচকদের জোর বিবেচনায়। কিন্তু ছেলের অসুস্থতার কারণে আপাতত তিনি ক্রিকেটের বাইরে। জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।
তিনি বলেন, ‘ইমরুল কায়েসকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছিলাম। যেহেতু তামিম নেই তাই আমাদের ব্যাকআপ খেলোয়াড় আছে। লিটন, সৌম্য ওরা আছে। ইমরুলকে নিয়ে আমরা চিন্তা করেছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে অসুস্থ হওয়াতে (দলে নেওয়া যায়নি)। সে হাসপাতালে আছে, ডেঙ্গু হয়েছে। এই কারণে সে এখন ক্যাম্পেও নেই। অনুশীলনেও নেই। আমরা আশা করছি দ্রুতই সে খেলায় ফিরে আসবে।’
গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সর্বশেষ নেমেছিলেন ইমরুল। প্রথম ইনিংস খেলেছিলেন ৪৪ রানের ইনিংস। যদিও সে ইনিংসে বেশ নড়বড়ে দেখাচ্ছিল তাকে। পরের টেস্টে একাদশ থেকে জায়গা হারান তিনি। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে অভিষেক হয় সাদমানের। অভিষেকেই আলো ছড়ানোয় নিউজিল্যান্ড সফরে তামিমের সঙ্গী হিসেবে জায়গা পান সাদমান। টেস্টে তার ব্যাটিং অ্যাপ্রোচ টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করায় তামিমের বিশ্রামে ওপেনিংয়ে তিনিই ছিলেন প্রথম পছন্দ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















