করোনার কারণে কোয়ারেন্টিনে রোনালদো
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৪ ১২ মার্চ ২০২০
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টিনে আছেন। এর আগে নিশ্চিত করা হয় তার জুভেন্টাসের সতীর্থ ডেনিয়েল রুগানির করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি ক্লাব ও দেশ ইতালির হয়ে রক্ষণভাগে খেলেন।
জুভেন্টাস ওয়েবসাইট নিশ্চিত করেছে, ৩৫ বছর বয়সী রোনালদো নিজের জন্মস্থানে অবস্থান করছে। তারা বলছে, বর্তমানে যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা চলছে তা বিবেচনায় এনে তিনি স্বেচ্ছায় মাদেইরায় অবস্থান করছেন। মূলত ঝুঁকি কমানোর জন্যই সিআর সেভেনের এ অবস্থান।
ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম বলছে, জুভেন্টাস অনুশীলন চালিয়ে যাচ্ছে। তবে তাতে যোগ দেননি রোনালদো। করোনাভাইরাস যাতে সংক্রমণ না হয়, সেজন্যই এ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তিনি।
সম্প্রতি রোনালদোর মা স্ট্রোক করেন। যে কারণে তাকে দেখতে যান তিনি। এরপর সরাসরি পর্তুগালে নিজের বাড়ি মাদেইরায় যান ৩৪ বছর বয়সী ফুটবলার।
সোমবার ইতালিয়ান লিগ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে রোববার ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলের জয় পায় জুভেন্টাস। এ ম্যাচটিতে রোনালদো ও রুগানি একই ড্রেসিংরুমে ছিলেন।
রুগানি অবশ্য ওই ম্যাচে মাঠে নামেননি। জার্মানির হ্যানোভারের ডিফেন্ডার টিমো হুবার্সের পর দ্বিতীয় পেশাদার ফুটবলার হিসেবে তার করোনাভাইরাস ধরা পড়েছে।
নিজের টুইটার পাতায় রুগানি লেখেন, আপনারা খবরে জেনে থাকবেন কী হয়েছে, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি ভালো আছি। সবাইকে নিয়ম মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা নিজেদের ও কাছের মানুষদের জন্য সচেতন থাকি।
করোনাভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সবধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে খালি মাঠে।
ক্রীড়াঙ্গণে করোনাভাইরাসের প্রভাব
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচটিতে দর্শক ছিল না গতরাতে। তবে প্যারিসে পিএসজির ২-০ গোলে জয়ের পর প্রচুর মানুষ পার্ক দে প্রিন্সেসে জড়ো হয়ে উল্লাস করে।
কিন্তু আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, রেঞ্জার্সের ইউরোপা লিগের ম্যাচগুলো দর্শক ছাড়াই আয়োজিত হবে। ম্যানইউ কোচ ওলে গুনার সোলশার বলছেন, এবার যদি মৌসুমের সব ম্যাচ না হয়, তবে সেটাও বোধগম্য হবে।
স্প্যানিশ ফুটবল লিগের সব খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া হবে বলে মঙ্গলবার জানা গেছে। ২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। ২০২২ বিশ্বকাপের অনেক ম্যাচ স্থগিত করা হয়েছে। আইপিএল বন্ধের হুমকিতে।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















