ক্রিকেট ফেরা ঐতিহাসিক ম্যাচে রোমাঞ্চকর জয় উইন্ডিজের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৭ ১৩ জুলাই ২০২০
করোনাভাইরাসের কারণে ১১৬ দিন স্থগিত থাকার পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়ে মাঠে গড়ায় আন্তর্জাতিক ক্রিকেট। সম্পূর্ন ভিন্ন অবস্থায় ফিরে আসে খেলাটি। ক্রিকেটকে চেনা রুপে ফেরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাউদাম্পটনে মুখোমুখি হয় স্বাগতিক ও সফরকারীরা।
পেসার শ্যানন গাব্রিয়েলের বোলিং ও জার্মেই ব্ল্যাকউডের ব্যাটিং নৈপুণ্যে করোনা আবহের মধ্যেই শুরু হওয়া ক্রিকেটের ঐতিহাসিক প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন গাব্রিয়েল।
আর ম্যাচের চতুর্থ ইনিংসে ২০০ রানের টার্গেট স্পর্শ করতে ৯৫ রানের লড়াকু ইনিংস খেলেন ব্ল্যাকউড। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্য্যবধানে এগিয়ে গেল জেসন হোল্ডারের দল।
দীর্ঘদিন পর ক্রিকেট ফিরছে, এতেই খুশী ছিল ক্রিকেটমহল। রূদ্ধদার স্টেডিয়াম, ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক নতুন নিয়ম, স্বাস্থ্যবিধি মেনে খেলা- সবকিছু সঙ্গে নিয়ে ক্রিকেটকে মাঠে ফেরাতে মুখিয়ে ছিলেন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।
মাঠে ফেরার পর নিজেদের সেরাটা দেয়ার চেষ্টায় ছিলেন বেন স্টোকস-জেসন হোল্ডারদের দল। সেই প্রমাণ মিলেছে ম্যাচ শেষ দিনের লাস্ট সেশনে গড়ানোর মধ্য দিয়ে। সেখানে জয়ের হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজই।
টস জিতে ব্যাট হাতে নেমে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৩১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩১৩ রান করেন ইংলিশরা।
জয়ের জন্য ২০০ রানের টাগেট পেয়ে খেলতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েন ক্যারিবীয়রা। ৭ রানে ২ উইকেট ও ২৭ রানে তৃতীয় ব্যাটসম্যানকে হারান তারা। এর মধ্যে আবার ইনজুরিতে পড়ে আহত অবসরও নেন ওপেনার জন ক্যাম্পবেল। পতন হওয়া উইকেটের মধ্যে জোফরা আর্চারের ছিল ২টি ও মার্ক উডের ছিল ১টি।
প্রথম ইনিংসে ১১৪ রানের লিড পেয়েও টার্গেট স্পর্শ করার পথে বিপদে পড়ে যায় উইন্ডিজ। সেই বিপদ থেকে দলকে মুক্ত করার চেষ্টা করে সফল হন রোস্টন চেজ ও ব্ল্যাকউড। চতুর্থ উইকেটে ৭৩ রান যোগ করেন তারা। দলের স্কোর তিন অংকে পৌঁছে দিয়েই থামেন চেজ। ৩৭ রান করা চেজকে নিজের তৃতীয় শিকার বানান আর্চার।
চেজ-ব্লাকউডের লড়াকু জুটিতে খেলায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় পঞ্চম উইকেটে দলকে ৬৮ রান এনে দেন ব্ল্যাকউড ও উইকেটরক্ষক শেন ডওরিচ। এতে নিশ্চিত জয়ের স্বপ্ন দেখতে থাকেন ওয়েস্ট ইন্ডিয়ানরা।
সেই স্বপ্নকে কিছুটা ঝাপসা করে তোলার চেষ্টা করেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস। ডওরিচকে ২০ ও ব্লাকউডকে ৯৫ রানে থামিয়ে দলকে ম্যাচে ফেরানো ইঙ্গিত দেন তিনি। ১২ চারে ২২৮ মিনিট ক্রিজে থেকে ১৫৪ বলে নিজের লড়াকু ইনিংসটি সাজান ব্লাকউড।
তার বিদায়ের পর সপ্তম উইকেটে ১১ রানের ছোট জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন আহত অবসর নেয়া ক্যাম্পবেল ও অধিনায়ক হোল্ডার। ক্যাম্পবেল ৮ ও হোল্ডার ১৪ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের আর্চার ৩টি ও স্টোকস ২টি উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি। ম্যানচেষ্টারে আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















