গাপটিলের সেঞ্চুরিতে উড়ন্ত জয় নিউজিল্যান্ডের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৮ ১৩ ফেব্রুয়ারি ২০১৯
মার্টিন গাপটিলের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করল নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে কিউইরা ৮ উইকেটে হারিয়েছে টাইগারদের। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে গাপটিলের অপরাজিত ১১৭ রানের সুবাদে ৩৩ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
নেপিয়ারে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বল হাতে পেয়েই টপঅর্ডারকে চাপে ফেলে দেন নিউজিল্যান্ডের দুই পেস বোলার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট। ৪২ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল-লিটন দাস, তিন নম্বরে সৌম্য সরকার ও চার নম্বরে নামা মুশফিকুর রহিমকে বিদায় করে দেন হেনরি ও বোল্ট।
তামিম-মুশফিক নামের পাশে ৫ রান রেখে বোল্টের শিকার হন। লিটন ১ ও সৌম্য ৩০ রান করে হেনরির বলে আউট হন। ৫ চার ও ১ ছক্কায় দারুণভাবে নিজের ইনিংসের শুরু করেছিলেন সৌম্য। কিন্তু ভালো শুরুর পরও দ্রুত থেমে যেতে হয় তাকে।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান ১৩ রান করে ফিরে গেলে ১শ’ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন মোহাম্মদ মিথুন। রিয়াদের সঙ্গে ২৯ ও সাব্বিরের সঙ্গে ২৩ রানের জুটি গড়েন তিনি।
আট নম্বরে নামা মেহেদি হাসান মিরাজও ভালো সঙ্গ দিচ্ছিলেন মিথুনকে। কিন্তু বেশি দূর যেতে পারেননি। জুটিতে মাত্র ৩৭ রান যোগ করেন তারা। এর মধ্যে ২৭ বলে ২৬ রানই ছিল মিরাজের। সাব্বিরের পর মিরাজকেও বিদায় করে দেন মিচেল স্যান্টনার।
দলীয় ১৩১ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে মিরাজ ফিরে গেলে দেড়শ রানের নীচে গুটিয়ে যাওয়ার শংকায় পড়ে বাংলাদেশ। এ অবস্থায় মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেন মিথুন ও নয় নম্বরে নামা মোহাম্মদ সাইফউদ্দিন।
উপরের সারির ব্যাটসম্যান যা করতে পারেননি মিথুন-সাইফউদ্দিন একটি শক্তপোক্ত জুটি গড়ার চেষ্টা করেন। তাদের দুর্দান্ত জুটিতে ২শ ছাড়িয়ে যায় বাংলাদেশের সংগ্রহ। ৪৪ ওভার শেষে ৭ উইকেটে ২০৯ রানের পৌঁছে যায় টাইগাররা। ততক্ষণে উইকেটে সেটও হয়ে যান মিথুন ও সাইফউদ্দিন। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৮৪ বলে ৫৮ রানে দাঁড়িয়ে ছিলেন মিথুন। সাইফউদ্দিনের রান ছিল ৫৪ বলে ৩৬। ফলে শেষ ছয় ওভারে ভালো রান তুলে নিয়ে আড়াইশতে নিজেদের স্কোর দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ।
কিন্তু ৪৫তম ওভারের পঞ্চম বলে সাইফউদ্দিনকে আউট করেন স্যান্টনার। ৩ চারে ৫৮ বলে ৪১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন সাইফ। মিথুনের সঙ্গে অষ্টম উইকেটে ৯৫ বলে ৮৪ রান যোগ করেন সাইফ। এর মধ্যে মিথুন ৩৭ বলে ৩৩ ও সাইফ ৫৮ বলে ৪১ রান করেন।
দলীয় ২১৫ রানে সাইফের বিদায়ের পর বাংলাদেশকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি মিথুন। ইনিংসের ৭ বল বাকী থাকতে ২৩২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৫টি চারে ৯০ বলে সর্বোচ্চ ৬২ রান করেন মিথুন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৯ রানে অপরাজিত থাকলেও মোস্তাফিজুর রহমান শেষ ব্যাটসম্যান হিসেবে শুন্য রান আউট হন। তার আউটেই শেষ হয় দেশের ইনিংস। নিউজিল্যান্ডের বোল্ট-স্যান্টনার ৩টি করে উইকেট নেন। জয়ের জন্য ২৩৩ রানের টার্গেটে উড়ন্ত সূচনাই করে নিউজিল্যান্ড। বাংলাদেশে বোলারদের বিপক্ষে সর্তকই ছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। প্রথম পাওয়ার প্লে’তে বিনা উইকেটে ৪২ রান যোগ করেন তারা। তবে দলের স্কোর শতরানে পৌঁছে দিতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ২১তম ওভারেই গাপটিল-নিকোলসের ব্যাটিং দৃঢ়তায় শতরানে পৌঁছে সংগ্রহ।
অবশ্য দলীয় ৮৫ রানেই বিচ্ছিন্ন হতে পারতেন গাপটিল-নিকোলস। ১৯তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশের স্পিনার মিরাজের বলে ক্যাচ দিয়েও বেঁচে যান নিকোলস। জীবন পেয়ে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। হাফসেঞ্চুরির পরও ওই মিরাজের ডেলিভারিতেই বোল্ড হন নিকোলস। ৫ চারে ৮০ বলে ৫৩ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে গাপটিলের সঙ্গে ১৩৫ বলে ১০৩ রান যোগ করেন নিকোলস।
এরপর উইকেটে গিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের অকেশনাল স্পিনার মাহমুদউল্লাহ’র শিকার হওয়ার আগে ১১ রান করেন তিনি। রিভিউ নিয়ে কিউই অধিনায়ককে লেগ বিফোর ফাঁদে ফেলে বাংলাদেশ।
দলীয় ১৩৭ রানে উইলিয়ামসনকে তুলে নিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সেটি হতে দেননি গাপটিল ও রস টেইলর। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন তারা। ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরির তুলে ১১৭ রানে অপরাজিত থাকেন গাপটিল। তার ইনিংসে ৮ চার ও ৪ ছক্কা ছিল। অপরপ্রান্তে ৬ বাউন্ডারিতে ৪৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন টেইলর। বাংলাদেশের মিরাজ-মাহমুদউল্লাহ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের গাপটিল। আগামী ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















