চন্দ্রাভিযানে মেসিকে সঙ্গী করতে চান সাকিব!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২০ ২৩ এপ্রিল ২০২০
বিশ্বসেরা ক্রিকেট অলরাউণ্ডার, কৃতী খেলোয়াড় সাকিব আল হাসান। তার প্রিয় ফুটবলার আরেক বিশ্বসেরা লিওনেল মেসি। অতীতে বহুবার এ কথা বলেছেন তিনি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের প্রতি তার অনুরাগের বিষয়টি আরেকবার সামনে এলো। বাংলাদেশ সেরা ক্রিকেটার বললেন, সুযোগ পেলে মেসিকে নিজের চন্দ্রাভিযানের সঙ্গী করে নিতেন তিনি।
করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছেন সাকিব। এর অনলাইন আয়োজনে এক ভক্তের প্রশ্ন ছিল - চাঁদে যাওয়ার সুযোগ পেলে স্ত্রী শিশিরকে ছাড়া আর কাকে নিতেন আপনি?
জবাব দিতে মোটেও সময় নেননি সাকিব। কোনোরকম ভাবনা ছাড়াই হাসিমুখে তিনি বলেন, মেসিকে। অবশ্য মজা করে ওই ভক্তের প্রশ্নের উত্তর দিয়েছেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার।
মেসির পাঁড় সমর্থক সাকিব। তাকে পছন্দ করেন বলেই ফুটবলে আর্জেন্টিনাকে সাপোর্ট করেন তিনি। শুধু তাই নয়, একই কারণে বার্সেলোনাকে সমর্থন করেন বাঁহাতি ক্রিকেটার। এমনকি ছোট ম্যাজিসিয়ান অন্য কোনো দল বা দেশের হলে সেটিকে অকুণ্ঠ সমর্থন করতেন তিনি।
২০১৮ বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেন, মেসি অন্য কোনো দেশের বা দলের হয়ে খেললে আমি সে দেশ বা দলের সাপোর্ট করতাম। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করব। কারণ দলটিতে ফুটবল জাদুকর রয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।
করোনার কারণে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'অকশন ফর অ্যাকশন' পেজের মাধ্যমে সেটি বিক্রি হয়েছে।
তার ঐতিহাসিক ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। টাইগার এ সাবেক অধিনায়কের ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি।
ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। আট ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৬০৬ রান করেন তিনি। পুরো টুর্নামেন্টে এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেন লাল-সবুজ জার্সিধারীদের তারকা ক্রিকেটার। এ ছাড়া এ ব্যাট দিয়ে ১৫০০-এর মতো রান করেন তিনি।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















