বিশ্বকাপে মাশরাফির শেষ ম্যাচ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৮ ৫ জুলাই ২০১৯
বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তবুও, বিশ্বকাপ বলে কথা। যেখানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। জয় নিয়ে দেশে ফেরার সংকল্প। সে লক্ষ্য নিয়েই আজ শুক্রবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মুখোমুখি বাংলাদেশ এবং পাকিস্তান।
কাগজে-কলমে পাকিস্তানের বিদায় নিশ্চিত নয়। তবে, পুরোপুরি অসম্ভব একটি সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান।
এমন ম্যাচে মাশরাফির সঙ্গে টস করতে নেমে জিতলেন সরফরাজ আহমেদ। টস জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
যদি সরফরাজ টস হেরে যেতেন, তাহলে মাঠে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত পাকিস্তানের। তবে ভাগ্য ভালো, টস হারতে হয়নি। জিতেই তারা এখনও টিকে রইলো।
বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ এটি। তার খেলা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তিনি লর্ডসে আজ খেলতে নেমেছেন। সরফরাজ আহমেদের সঙ্গে টস করেছেন।
এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। বাদ দেয়া হয়েছে রুবেল হোসেন এবং সাব্বির রহমানকে।
বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে, আর ভারতের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় সেই আশা শেষ হয়ে গেছে তাদের! তবে পাকিস্তানের বেলায় জটিল এক সমীকরণে সেই পথটা কিছুটা হলেও উন্মুক্ত! কিন্তু সেই সমীকরণ মেলানো এক কথায় অসম্ভব।
ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে তাই বাংলাদেশ-পাকিস্তানের লড়াইটা আনুষ্ঠানিকতা রক্ষার হলেও আপাতদৃষ্টিতে তা এখন মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছে। লর্ডসে নিজেদের অভিষেক ম্যাচটা তাই জয় দিয়ে রাঙাতে চাইবে বাংলাদেশ।
অবশ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিকে কেবল মর্যাদার লড়াই বলা যাবে না। মাশরাফির শেষ বিশ্বকাপ ও বাংলাদেশের শেষ ম্যাচটি জয়ে রাঙিয়ে দেশে ফেরার মিশনও সাকিবদের সামনে। আর এই কাজটি করতে পারলে পঞ্চম স্থানে থেকে শেষ করার সুযোগ থাকছে টাইগারদের সামনে!
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে কেবল একবারই দেখা হয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে নর্দাম্পটনে শেষ হাসিটা হেসেছিল বাংলাদেশ। এবার তাই শতভাগ সাফল্য নিয়ে ফের বিশ্বকাপের মুখোমুখিতেও পাকিস্তানকে হারানোর দৃঢ় প্রত্যয় বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দীন, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন আফ্রিদি।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















