জেনে নিন
টাইগারদের আয়ারল্যাণ্ড সফরের পূর্ণাঙ্গ সূচি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৩ ২২ মার্চ ২০১৯
২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়ার আগে আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক দল ছাড়া টুর্নামেন্টের অন্য দল ছিলো নিউজিল্যান্ড।
সে তিন জাতি সিরিজে ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছিল টাইগাররা। হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচ, বৃষ্টিতে ভেসে যায় আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ। প্রায় ইংল্যান্ডের মতো একই কন্ডিশন হওয়ায়, চ্যাম্পিয়নস ট্রফির আগে সে সিরিজ সুফলই বয়ে এনেছিল বাংলাদেশের জন্য।
প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে খেলে মাশরাফি বিন মর্তুজার দল।
এবার ২ বছর পর দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। হবে একই দেশ ইংল্যান্ডে। এবারও ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এবার তৃতীয় দেশটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ড সফরের আতঙ্ক ও মানসিক বাধা কাটিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে তিন দলের এই টুর্নামেন্ট শুরু ৫ মে।
প্রথম দিন নামবে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
টাইগারদের প্রথম ম্যাচ ৭ মে, ক্যারিবীয়দের বিপক্ষে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৭ মে।
আসছে ১৮ এপ্রিল বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের স্কোয়াড নিয়েই খেলবে টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি :
৫ মে : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ - ক্লন্টার্ফ
৭ মে : ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ - ক্লন্টার্ফ
৯ মে : আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ - মালাহিড
১১ মে : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ - মালাহিড
১৩ মে : ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ - মালাহিড
১৫ মে : আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ - ক্লন্টার্ফ
১৭ মে : ফাইনাল – মালাহিড
মূলত এই টুর্নামেন্ট দিয়েই ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। ৩০ মে মাঠে গড়াবে বিশ্বকাপ। ২ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল। সব ম্যাচ হবে ডাবলিনে।
আইপিএলের কারণে এই টুর্নামেন্টে ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাফেট, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরানদের মতো ক্রিকেটারদের পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তবে সুযোগ যে একেবারেই নেই, তা নয়। এসব ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি দল প্লে অফে উঠতে ব্যর্থ হলে তখন হয়তো জাতীয় দলে ডাকা হতে পারে এসব ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে নতুনদের পরখ করে নিতে চায়। বাংলাদেশ থেকে আইপিএলে খেলছেন শুধু সাকিব আল হাসান।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















