তামিমের দুর্দান্ত ক্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণে প্রথম ওয়ানডে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৮ ৯ ডিসেম্বর ২০১৮
ছবি: টুইটার
চোটের কারণে গত এশিয়া কাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। জাতীয় দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে। এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো এক সেঞ্চুরি দিয়ে দারুণ কিছু দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন তামিম। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতেও ‘দারুণ কিছু’ দেখানোর ধারাবাহিকতা ধরে রাখলেন এই ওপেনার। না এবার ব্যাটে করেননি করেছেন ফিল্ডিংয়ে। অবিশ্বাস্য এক ক্যাচে ফিরিয়েছেন ড্যারেন ব্রাভোকে।
ম্যাচের ২১তম ওভারের খেলা চলছিল। দ্বিতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে ফেলছিলেন ড্যারেন ব্রাভো-শাই হোপ জুটি। কিন্তু সেই ওভারে মাশরাফির করা অফ স্টাম্পের বাইরের কাটার লং অফের দিকে উড়িয়ে মারেন ড্যারেন ব্রাভো। টাইমিংয়ে গড়বড় করায় বল চলে যায় ডিপ এক্সট্রা কভার অঞ্চলে। তামিম এর মধ্যে লং অফ অঞ্চল থেকে দৌড়ে গিয়ে দুর্দান্ত ডাইভে বলটা তালুবন্দী করেন। বল শূন্যে থাকতেই দুই হাতে তামিমের ক্যাচ নেওয়ার ছবিটা শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির দর্শকদের মনে থাকবে অনেক দিন।
তামিমের অবিশ্বাস্য সেই ক্যাচে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে উইকেটের দেখা পেলেন মাশরাফি। পরে তুলে নেন আরেকটি উইকেট। এই প্রতিবেদন পর্যন্ত আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৭ ওভারে ৫ উইকেটে ১২২রান।ক্রিজে আছেন মারলন স্যামুয়েলস (২২*) ও চ্যাজ(২*)। ব্রাভো ফেরার তিন ওভার পর শাই হোপকে মিরাজের ক্যাচে পরিণত করেন মাশরাফি।
এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। দলে মোট পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। চার ওপেনারকে একসঙ্গে খেলানোর পাশাপাশি তিন পেসারও মাঠে নামিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু ফিল্ডিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতে দুই প্রান্ত থেকে দুই স্পিনার দিয়ে বোলিং করিয়ে সবাইকে চমকে দেন অধিনায়ক মাশরাফি।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম ৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ভালোই শুরু করেছিলেন মিরাজ ও সাকিব। দ্রুত রান তোলার চাপেই কিনা কে জানে, অষ্টম ওভারে ধৈর্য হারান কাইরন পাওয়েল। সাকিবের করা সেই ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে কভার অঞ্চলে রুবেল হোসেনের তালুবন্দী হন পাওয়েল (১০)। দশম ওভারে মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিয়ে পেস আক্রমণের সূচনা করেন মাশরাফি। তিনি নিজে ছাড়াও দলের আরেক পেসার রুবেল হোসেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















