ত্রিদেশীয় সিরিজের ম্যাচ শুরুর সময়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১২ ৪ মে ২০১৯
আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে রোববার শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টুর্নামেন্টের আরেক দল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামী ৭ মে মাঠে নামবে টাইগাররা। তবে উদ্বোধনী ম্যাচে জয় চায় আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ম্যাচটি। সব ম্যাচই শুরু হবে একই সময়ে।
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার ওয়ানডে খেলেছে আয়ারল্যান্ড। এক ম্যাচের এ ওয়ানডে সিরিজে হার মানে আইরিশরা। তবে যাচ্ছেতাই ভাবে বিশ্বের এক নম্বর দলের কাছে হারেনি তারা। লড়াই করেছে স্বাগতিকরা, তাতে ইংলিশ শিবিরকে হারের ভয় ধরিয়ে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও ভাগ্যের কাছে হার মানে র্যাংকিংয়ের ১২তম দল।
অভিষেক ম্যাচ খেলতে নামা উইকেটরক্ষক বেন ফোকস ও বোলার টম কারানের সপ্তম উইকেটে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বস্তির জয় পায় ইংল্যান্ড। এমন হারে হতাশ হলেও বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে ম্যাচটি ত্রিদেশীয় সিরিজে অনেক বেশি কাজে দেবে বলে মনে করেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। এই ম্যাচ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান তিনি, ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। অল্প পুঁজি নিয়েও বোলাররা যেভাবে লড়াই করেছে তা সত্যিই প্রশংসনীয়। এ ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমাদের ভুলগুলো বুঝতে পারলাম। এ ম্যাচের অভিজ্ঞতা ত্রিদেশীয় সিরিজে কাজে লাগবে। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ খুবই ভালো দল। তাদের সঙ্গে সহজে জয় পাওয়া যাবে না। তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে। তবে জয় দিয়ে আসর শুরু করতে পারলে দারুণ হবে।
ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে ডাবলিনের প্রেমবার্ক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ। নেটে বোলারদের নিয়ে বেশি সময় ঘাম ঝরিয়েছেিউইন্ডিজের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ সামনে রেখে এ টুর্নামেন্ট দিয়ে নিজেদের গুছিয়ে নিতে চাইছে দলটি। এমনটাই বললেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেন, কিছুদিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট। ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাকর আসর। ওই আসরে ভালো করতে চায় সব দলই। আমরা এর ব্যতিক্রম নই। এ সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়া যাবে। সিরিজটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে ৪/৫টি ম্যাচ খেলতে পারবো আমরা। ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে গুছিয়ে নিতে হবে আমাদের। এখান থেকেই ভালো ক্রিকেট খেলে আমরা বিশ্বকাপের মঞ্চে পা রাখতে চাই ।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি :
৫ মে : আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
৭ মে : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
৯ মে : বাংলাদেশ-আয়ারল্যান্ড বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
১১ মে : আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
১৩ মে : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
১৫ মে : বাংলাদেশ- আয়ারল্যান্ড, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
১৭ মে : ফাইনাল, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















