দুর্দান্ত শুরু ঢাকা ডায়নামাইটসের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৫ ৫ জানুয়ারি ২০১৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে দুর্দান্ত শুরু করেছে ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রাজশাহী।
প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবেই কাজে লাগান ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার আফগানিস্তানের হযরতুল্লাহ জাজাই ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। রাজশাহীর বোলারদের উপর বিধ্বংসী রূপ দেখান তারা। ফলে ৬৪ বলে ১১৬ রানের উদ্বোধনী জুটি পায় ঢাকা। নারাইন ৩৮ রানে থামলেও ২২ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন জাজাই। হাফ-সেঞ্চুরির পর জীবন পেয়ে নিজের ইনিংস বড় করেছেন তিনি। শেষ পর্যন্ত ৭৮ রানে থেমে যান জাজাই। তার ৪১ বলের ইনিংসে ৪টি চার ও ৭টি ছক্কা ছিল।
দুই ওপেনারের পর মিডল-অর্ডারে তিন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হন। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৩, অধিনায়ক সাকিব আল হাসান ২ ও উইকেটরক্ষক নুরুল হাসান ১ রান করে ফিরেন। তবে দলকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ এনে দেন দুই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও শুভাগত হোম। ষষ্ঠ উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৫৩ রান যোগ করেন রাসেল-শুভাগত জুটি। রাসেল ১৯ বলে অপরাজিত ২১ ও শুভাগত ১৪ বলে অপরাজিত ৩৮ রান করেন। রাসেল ২টি চার ও ১টি ছক্কা মারেন। শুভাগত ৫টি চার ও ২টি ছক্কা হাকাঁন।
জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ফলে ম্যাচ হারের স্বাদ তাদেরই নিতে হয়। ১০ বল বাকি থাকতে শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয় রাজশাহী। দলের পক্ষে শুরুতে মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অংকের কোটা পেরোতে পারেন। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৯ ও ইংল্যান্ডের লওরি ইভান্স ১০ রান করেন। আর শেষ দুই ব্যাটসম্যান আরাফাত সানি ১৮ ও মুস্তাফিজুর রহমান অপরাজিত ১১ রান করেন। ঢাকার পেসার রুবেল হোসেন ৭ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ডায়নামাইটস : ১৮৯/৫, ২০ ওভার (জাজাই ৭৮, নারাইন ৩৮, সানি ২/২৩)।
রাজশাহী কিংস : ১০৬/১০, ১৮.২ ওভার (হাফিজ ২৯, সানি ১৮, রুবেল ৩/৭)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৮৩ রানে জয়ী।
ম্যাচ সেরা : হযরতুল্লাহ জাজাই (ঢাকা)।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















