প্রথম দিনে আফগানদের আধিপত্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ৫ সেপ্টেম্বর ২০১৯
টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেল আফগানিস্তান। সেটি করলেন ডানহাতি ব্যাটসম্যান রহমত শাহ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দেশের প্রথম সেঞ্চুরির মালিক হলেন তিনি। রহমতের মতো এই টেস্টে স্মরণীয় কীর্তি গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সবচেয়ে কম বয়সে টেস্টে অধিনায়কত্ব করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। রহমত-রশিদের এমন স্মরণীয় কীর্তিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৯৬ ওভারে ৫ উইকেটে ২৭১ রান করেছে সফরকারীরা। রহমত ১০২ রানে আউট হন। ৮৮ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক আসগর আফগান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাইম হাসান। ২ উইকেট শিকারে বাংলাদেশের পক্ষে দ্রুত ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তাইজুল।
ম্যাচের আগের দিনই স্পষ্ট ছিল, চট্টগ্রামের উইকেট হতে যাচ্ছে স্পিন রাজ্য। তাই একাদশে স্পিনারদের প্রাধান্য থাকেব বোঝাই যাচ্ছিল। তবুও আশা ছিল, অন্তত একটি পেসার তো খেলবেনই। কারণ, স্পিন রাজ্য হওয়ার পরও তিন বছর আগে দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে একজন করে পেসার খেলানো হয়েছিল। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কে হবেন সেই ভাগ্যবান পেসার? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলও চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে এবং দলের ভেতরে।
অবশেষে সকালে সবল উদ্বেগের অবসান ঘটলো। তবে চোখ কপালে উঠে যাওয়ার মতোই ঘটনা। আফগানিস্তানের বিপক্ষে দলে নেই কোনও পেসার। চারজন বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে দু’জন অকেশনাল। অর্থাৎ মোট ছয়জন স্পিনার। মিডিয়াম পেসার বলতে ছিলেন সৌম্য সরকার। তাই এই টেস্টে পেসারদের টিপস দেয়ার মতো কোনও ঝক্কি ঝামেলা নেই পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ডটের। ঘুরে ফিরে আগামী পাঁচদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন তিনি।
যাই হোক, স্পিন নির্ভর বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে টস জিতে প্রথমেই ব্যাটিং বেছে নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। অধিনায়ক হওয়ার পর এটিই তার প্রথম ম্যাচ। তবে বিরল বিশ্বরেকর্ডের মালিক হলেন তিনি। সবচেয়ে কম ২০ বছর ২৫০ দিন বয়সে টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার বিশ্বরেকর্ড গড়েন।
রশিদের বিশ্বরেকর্ডের আবহ’র মাঝে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা বাঁহাতি স্পিনার তাইজুলকে দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে নিজেও থেমে থাকেননি। পরের ওভারে অপরপ্রান্ত দিয়ে নিজেও চলে আসেন আক্রমণে। ফলে টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে এই প্রথম ম্যাচের দুই প্রান্ত দিয়ে বাঁহাতি স্পিনাররা আক্রমণ শুরু করলেন।
পিচের অবস্থা কিছুক্ষণ বুঝে ফেলার পর প্রথম ১২ ওভারে দলের চার বিশেষজ্ঞ স্পিনারকে ব্যবহার করে ফেলেন সাকিব। মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসানকে দিয়ে হাত ঘুরান তিনি।
বাংলাদেশের চার স্পিনারকে প্রথম ১২ ওভারে দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও এহসানউল্লাহ। এতটাই সর্তক ছিলেন যে, ১২ ওভারে মাত্র ১৯ রান তুলেন তারা। কিন্তু ১৩তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল। মিডল ও লেগ স্টাম্পের মাঝে বলকে পিচ করান তাইজুল। ব্যাকফুটে গিয়ে তার ঘুর্ণিকে সামলাতে না পেরে বোল্ড হন এহসানউল্লাহ। এই উইকেট শিকারের সঙ্গে টেস্ট ক্যারিয়ারের বাংলাদেশের পক্ষে দ্রুত ১’শ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল সাকিবের। নিজের ২৮তম ম্যাচে ১’শ উইকেট শিকার করেন তিনি। আর তাইজুল করলেন ২৫তম ম্যাচে। মোহাম্মদ রফিক ও সাকিবের পর দেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ১’শ উইকেট শিকার করলেন তাইজুল।
১৯ রানে প্রথম উইকেট হারানোর পর দলকে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার জাদরান ও রহমত। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। দ্বিতীয় উইকেটে মাত্র ২৯ রানের জুটি গড়েন জাদরান ও রহমত। ২১ রান করা জাদরানকেও শিকার করেন উইকেট শিকারে সেঞ্চুরি করা তাইজুল।
জাদরানের সঙ্গে না পারলে চার নম্বরে নামা হাসমতউল্লাহ শাহিদির সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টা করেন রহমত। কিন্তু এই জুটিও ২৯ রানের বেশি করতে পারেনি। পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ১৪ রান করা শাহিদিকে ফিরিয়ে দেন মাহমুউল্লাহ রিয়াদ।
৭৭ রানে ৩ উইকেট পতনের পর চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান। এ অবস্থায় প্রতিপক্ষকে চেপে ধরার পরিকল্পনা করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। আক্রমণাত্মক ফিল্ডিং-এর পাশাপাশি দুই প্রান্ত দিয়ে বোলিং পরিবর্তন করেন তিনি। কিন্তু তার পরিকল্পনায় পানি ঢেলে দেন রহমত ও সাবেক অধিনায়ক আসগর। বাংলাদেশ বোলারদের সামনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেন তারা। দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টাইগার স্পিন বিষে কাবু হননি রহমত-আসগর। তাই দলের স্কোর ২’শর কাছাকাছি পৌঁছেও যায়।
তবে এসময় আফগানিস্তানের স্কোরের চেয়ে সবার মধ্যমনি ছিলেন রহমত। কারণ, নিজের সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন তিনি। সেই সঙ্গে টেস্ট আফগানিস্তানের প্রথম সেঞ্চুরির অপেক্ষা। অবশেষে টেস্টে আফগানিস্তানকে প্রথম সেঞ্চুরি এনে দেন রহমত। নিজেদের ইনিংসের ৭০তম ওভারের দ্বিতীয় বলে নাইমকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। নিজের ১৮৬তম বলে সেঞ্চুরি করেন রহমত। টেস্ট ফরম্যাটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন তিনি। এমন দুর্দান্ত অর্জনের পরই আউট হয়ে যান তিনি। নাইমের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে আউট হন। ১০টি চার ও ২টি ছক্কায় ১৮৭ বলে ১০২ রান করেন রহমত।
দলীয় ১৯৭ রানে ও ৭০তম ওভারের তৃতীয় বলে তকে শিকারের পর আত্মবিশ্বাসী হয়ে উঠে বাংলাদেশ। দলের সেই আত্মবিশ্বাস দ্বিগুন করে দেন নাইম। ওই ওভারের শেষ বলে আফগানিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মদ নবীকে শুন্য হাতে ফিরিয়ে দেন তিনি। বোল্ড হন নবী। এমন অবস্থায় ৩ বলের ব্যবধানে ও দলীয় ১৯৭ রানেই ২ উইকেট হারিয়ে মহাচিন্তায় পড়ে যায় আফগানিস্তান।
তবে আফগানদের বেশিক্ষণ চিন্তায় রাখেননি আসগর ও উইকেটরক্ষক আফসার জাজাই। দ্রুতই উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে বাংলাদেশ বোলারদের পরিকল্পনা বুঝে ফেলেন তারা। দিনের শেষভাগে কোনও সাফল্য পায়নি টাইগাররা। ফলে ৭৪ রানে অবিচ্ছিন্নই থেকে যান আসগর-জাজাই জুটি। নিজের প্রথম ও দেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরি করা থেকে ১২ রান দূরে থেকে প্রথম দিনের খেলা শেষ করেন আসগর। তার ১৬০ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিল। জাজাই ৪টি চার ও ১টি ছক্কায় ৯০ বলে অপরাজিত ৩৫ রান করেন।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















