বিধ্বস্ত পাকিস্তানকে পাচ্ছে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০০ ২৫ মে ২০১৯
দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে রোববার মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে প্রতিপক্ষ বিধ্বস্ত পাকিস্তান। গতরাতেই নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে তারা।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে জয়ের স্বাদ পেতে চায় সদ্যই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি।
বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে বাংলাদেশ। চলতি মাসেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেয় টাইগাররা। টুর্নামেন্টজুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল ছিল তারা। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মাশরাফির দল।
বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ। ডাবলিনে ওই ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেনে মাশরাফি। বৃষ্টির কারণে ২৪ ওভারে নির্ধারিত ম্যাচে ১ উইকেটে ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বৃষ্টি আইনে জয়ের জন্য ২৪ ওভারে ২১০ রানের টার্গেট পায় বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ রানের উড়ন্ত সূচনায় ভালোভাবেই লড়াইয়ে ছিল টাইগাররা। আর শেষদিকে মোসাদ্দেক হোসেনের ২৭ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫২ রান দলকে অবিস্মরণীয় জয় এনে দেয়।
বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশের পর বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। পুরো টুর্নামেন্টে মাশরাফি, সাকিব, সৌম্য, তামিম, মুশফিক প্রায় সবে খেলোয়াড়ই ইনফর্মে ছিলেন। এ আসর দিয়ে ওয়ানডে অভিষেক হয় ডানহাতি পেসার আবু জায়েদের। ওয়ানডে না খেলার অভিজ্ঞতা ছাড়াই বিশ্বকাপে তার সুযোগ প্রশ্ন তুলেছিল। কিন্তু সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই চমক দেখিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৫৮ রানে ৫ উইকেট নেন।
বাংলাদেশ যেখানে আত্মবিশ্বাসে টগবগ করছে, সেখানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ও ইংল্যান্ড সিরিজে চারটিসহ টানা ১০ ম্যাচ হারের ক্ষত নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে বড় ধরনের ধাক্কা খেয়েছে পাকিস্তান। আফগানিস্তানের কাছে হারের স্বাদ নেয় সরফরাজের দল। টস জিতে প্রথমে ব্যাট করে ৪৭. ৫ ওভারে ২৬২ রানেই অলআউট হয় পাকিস্তান। জয়ের জন্য ২৬৩ রানের টার্গেট ২ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে আফগানিস্তান।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















