ফিনিশিংয়ে যত্নবানের পরামর্শ প্রধানমন্ত্রীর
বিশ্বকাপজয়ী হবে তোমরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২০ ৩০ এপ্রিল ২০১৯
ছবি : ইয়াসিন কবীর জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আসন্ন বিশ্বকাপে কোনরূপ চাপ না নিয়ে মাথা ঠান্ডা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটি ম্যাচে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, কোন রকম চাপ নেবে না, আত্মবিশ্বাসের সঙ্গে তোমাদের স্বাভাবিক খেলাটা খেলে যেতে হবে। একদিন অবশ্যই তোমরা বিশ্বকাপ জয় করতে সমর্থ হবে ইনশাল্লাহ।
ইংল্যান্ড এবং ওয়েলসে আগামী ৩০ মে থেকে অনুষ্ঠেয় ওয়ান ডে ক্রিকেটের সর্ববৃহৎ আসর বিশ্বকাপ ক্রিকেট এবং ৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে অংশ গ্রহণেচ্ছু বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি ভবন গণভবনে সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।
ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বে বিশ্বকাপ এবং আয়ারল্যান্ড ট্যুরে থাকা জাতীয় স্কোয়াডের সব সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ সহ দলের সিনিয়র ক্রিকেটাররা অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এমপি, বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, আয়ারল্যান্ড সফরের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু, হেড কোচ স্টিফেন জন রোডস, বোলিং কোচ কোর্টনি ওয়ালস, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি সহ দলের সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং বিসিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান পাপন দলের সব খেলোয়াড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন।
আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেটের মতো চ্যালেঞ্জিং খেলায় আত্মবিশ্বাসটা খুব বড় বিষয়।’
তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে বলেন, ‘বিশ্বকাপে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ম্যাচে জয়ী হবার লক্ষ্যে আত্মবিশ্বাস নিয়েই সকলকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে।’
প্রধানমন্ত্রী গেমের শেষাংশের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বন জানিয়ে খেলোয়াড়দেরকে ফিনিশিংয়ে যত্নবান হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘খেলার শেষের দিকে এসে কেউ যেন ঘাবড়ে না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
আগামী ৩০ মে থেকে যুক্তরাজ্য এবং ওয়েলসে এবার বিশ্ব ক্রিকেটের ১২ তম আসর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সহ ১০টি দেশ এবার ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে অংশ গ্রহণ করবে। ক্রিকেটের অন্যতম পরাশক্তি দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ৫ জুন প্রথম ম্যাচের মধ্যদিয়ে টাইগারদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
এরআগে ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের সঙ্গে টুর্নামেন্টের অপর দলটি দুইবারের বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রিদেশীয় ক্রিকেটে অংশগ্রহণ করতে আগামীকাল বুধবার আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















