বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪২ ৫ সেপ্টেম্বর ২০১৯
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেল বাংলাদেশ নারী দল। এ নিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা।
বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। আইরিশদের দেয়া ৮৬ রানের লক্ষ্য ১৮.৩ ওভারেই টপকে যায় তারা।
লক্ষ্য তাড়ায় ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। পাওয়ার প্লে'তে দুই ওপেনার আয়েশা রহমান এবং মুরশিদা খাতুন বিদায় নেন। পর পরই নিগার সুলতানা এবং ফারজানা হককে হারায়। ৩০ রান সংগ্রহ করতেই ৪ উইকেট খোয়ায় বাংলাদেশ।
এই বিপর্যয় থেকে দলকে ফেরান সানজিদা ইসলাম। ৩২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। একই সঙ্গে নিশ্চিত করেন বিশ্বকাপের টিকেট। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন রিতু মনি। ১৫ রানের ইনিংস খেলেন তিনি।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন প্রেন্ডারগাস্ট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন গার্থ ও ম্যাকমাহান। বাকি ২ উইকেট বাংলাদেশ হারিয়েছে রানআউটে।
এর আগে সালমা খাতুনদের ৮৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল আয়ারল্যান্ডের মেয়েরা। স্কটল্যান্ডের ফোরফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। কিন্তু আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বাংলাদেশি মেয়েদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি তারা।
২০ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ডেলানি ও রিচার্ডসন। দুইজনই ২৫ রান করে সংগ্রহ করেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার, সালমা খাতুন ও রিতু মনি।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















