বুকের ভেতরটায় দগদগে ক্ষত
বোনের মৃত্যু টলাতে পারেনি বিশ্বজয়ী আকবরকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৩ ১০ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশের ইতিহাসে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বজয়ের সাফল্য এনে দেয়ার কারিগর। ট্রফি হাতে মুখে চওড়া হাসি। তিনি আমাদের গর্ব আকবর আলী। গর্জে ওঠা বাংলার নতুন বাঘ। যুবক্রিকেটের কর্ণধার।
কে বলবে, স্বজন হারানোর ব্যথা বুকে নিয়েই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দিলেন তিনি !
হাজার মাইল দূরে দক্ষিণ আফ্রিকায় খেললেন বিশ্বকাপ। গেল ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই ৯ উইকেটের বড় জয় আকবর আলীর দলের। ২১ জানুয়ারি পরের ম্যাচে স্কটল্যান্ডও পাত্তা পেল না। ২০০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতল বাংলাদেশ।
টানা দুই জয়ে উৎফুল্ল দল, অধিনায়ক হিসেবে আকবরও ভীষণ খুশি। এমন সময়ে দেশ থেকে এলো দুঃসংবাদ। ২২ জানুয়ারি তার একমাত্র বোন খাদিজা খাতুন চলে গেছেন না ফেরার দেশে। যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তিনি।
স্বজন হারানোর ব্যথায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল তরুণ ক্রিকেটার আকবরের জন্য। কিন্তু ভেঙে পড়লেন না তিনি। শোককে শক্তিতে পরিণত করলেন। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ধাপে নাম লেখানোর পর কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালেও সহজে জিতল বাংলাদেশ।
ফাইনালে প্রতিপক্ষ সেই ভারত। যে ভারতের বিপক্ষে মাস চারেক আগে এশিয়া কাপের ফাইনালে হেরেছিল আকবর আলীর দল। সেবার ১০৬ রানে ভারতীয়দের আটকে দিয়েও ৫ রানে হেরে যায় তারা।
এবার ফাইনালে ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দেয়ার পরও তাই দুশ্চিন্তামুক্ত হয়ে বসে থাকার উপায় ছিল না। একটা সময় তো ১৪৩ রান তুলতে ৭ উইকেট হারিয়ে সেই এশিয়া কাপকেই মনে করাচ্ছিল জুনিয়র টাইগাররা।
কিন্তু বুকে শোক চেপে রেখে দারুণ নেতৃত্বে যিনি দলকে এতদূর নিয়ে এসেছেন, তিনি কি শেষবেলায় হাল ছেড়ে দেবেন? আকবর তো হাল ছাড়ার পাত্র নন। দলের চরম বিপর্যয়ে এবার ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন নিজেই।
৭৭ বল খেলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় খেললেন হার না মানা ৪৩ রানের ইনিংস। ফিরলেন বিজয়ীর বেশে, মুখে চওড়া হাসি নিয়ে। সবার সামনে স্থাপন করলেন পেশাদারিত্বের অনন্য এক নজির।
শোককেই শক্তিতে পরিণত করে ইতিহাস গড়েছেন আকবর। দেশকে প্রথমবারের মতো এনে দিয়েছেন আইসিসির কোনো বিশ্বকাপ ইভেন্টের শিরোপা। তিনি নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেছেন ফাইনালে ভারতের বিপক্ষে নায়কোচিত ইনিংস খেলে।
সতীর্থরা বলছেন, ‘উনার মতো অধিনায়কের নেতৃত্বে খেলা সত্যিই দারুণ ব্যাপার। পুরো দলকে যেভাবে উজ্জ্বীবিত করেছেন, সেটা দারুণ। এমন শোক মাথায় রেখে ফাইনালে এভাবে খেলা, কারও পক্ষেই হয়তো সম্ভব নয়। আমরা সত্যিই বিস্মিত। তাকে স্যালুট।
যুব দলের ট্রেনার মুজাদ্দেদ সানি জানালেন, মৃত্যুর খবর তাদের কাছে আগেই এসেছিল। কিন্তু পরিবারের চাপে সেই কথা আকবরকে জানানো হয়নি। কারণ সামনেই যে গুরুত্বপূর্ণ ম্যাচ, ওর পরিবার আমাদের জানালেও ওকে জানাতে নিষেধ করেছিল। যখন জানলো, খুব অভিমান করেছিল। ও খুব চাপা স্বভাবের, এর পরেও কেঁদেছে। নিজেকে সামলে নিয়ে সবাইকে ম্যাচে ফোকাস রাখতে বলেছে। সত্যিই ভিন গ্রহের মানুষ আকবর।
বিশ্বকাপ জয়ের নায়কের হাস্যোজ্জ্বল যে ছবি এখন বিশ্বের শতকোটি মানুষ দেখছেন। কিন্তু কে বলবে, এ হাসির আড়ালে লুকিয়ে আছে কত যন্ত্রণা, কত বেদনা! একমাত্র বোন হারানোর দু:সহ ব্যথা, বুকের ভেতরটায় দগদগে ক্ষত!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















