দত্তা’র শুটিং ভোটের পর
ভারত ছাড়তে হলো ফেরদৌসকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৫৫ ১৭ এপ্রিল ২০১৯
ভোট প্রচারনা বিতর্কে জড়িয়ে অবশেষে ভারত ছাড়তে হল জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসকে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। আইন বহির্ভূত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিল ভারতের সংবাদ মাধ্যমগুলো।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেরদৌসের ভিসা বাতিল করেছে। এছাড়া দেশ ছাড়ার নির্দেশের পাশাপাশি তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
এরপরই মঙ্গলবার রাতে বিমানে ঢাকায় ফেরেন তিনি।
ফেরদৌস আহমেদ মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় রওনা হন।
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস রোববার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেন।
এই খবর প্রকাশের পর ক্ষুব্ধ বিজেপি নেতারা তাকে গ্রেপ্তারের দাবি তোলেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ করেন তারা।
এরপরই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি এই অভিনেতার বিষয়ে এই পদক্ষেপ নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইমিগ্রেশন ব্যুরো থেকে বাংলাদেশি নাগরিক ফেরদৌস আহমেদের ভিসার শর্ত লংঘনের তথ্যের ভিত্তিতে তার বিজনেস ভিসা বাতিল করা হয়েছে এবং তাকে ভারত ছাড়ার নোটিশ দেয়া হয়েছে। তাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ উপন্যাস অবলম্বনে নির্মাণাধীন চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সপ্তাহখানেক ধরে কলকাতায় অবস্থান করছিলেন ফেরদৌস।
রোববার নির্বাচনী প্রচারের সরঞ্জামে সজ্জিত একটি হুডখোলা গাড়িতে ফেরদৌসের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। ছবিতে তার পাশে কলকাতার দুই অভিনয়শিল্পী পায়েল সরকার ও অঙ্কুশকেও দেখা যায়।
এছাড়া নির্বাচনী সমাবেশেও দেখা যায় তাকে।
বিদেশি নাগরিক হয়ে তার ভোটের প্রচারে অংশ নেয়া নিয়ে বিজেপি নেতারা সরব হলে পরিস্থিতি জটিল হয়। এরপরই জনপ্রিয় এ অভিনেতার ব্যাপারে ব্যবস্থা নেয় ভারত।
তবে এ বিষয়ে ফেরদৌস বলেছেন, বোলপুরে ছবির শুটিং চলছিল। আমার এক পরিচিত প্রডিউসারের অনুরোধে তৃণমূলের প্রচারে যোগ দিয়েছিলাম। আর কিছু না।
বিষয়টিকে তিনি ও তৃণমূল নেতারা হালকাভাবে দেখতে চাইলেও তা হয়নি। ফেরদৌসের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সোমবার নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাবের কাছে যান বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া।
রাজ্য বিজেপির সহ-সভাপতি জয় প্রকাশ বলেন, ফেরদৌস ভিসা আবেদনে কী কারণ উল্লেখ করেছিলেন, তা ভারতের নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে। একজন বিদেশি নাগরিক কি ভারতে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন? ভিসার নিয়ম ভাঙার জন্য তাকে গ্রেপ্তার করা উচিত।
তৃণমূল ফেরদৌসকে ভোটের প্রচারে নিয়ে আইন লংঘন করেছে অভিযোগ করে দলটির প্রার্থী কানাইয়ালালের প্রার্থিতা বাতিলেরও আবেদন করেছে বিজেপি।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতি আসার আগে সেখানে বাংলাদেশ হাই কমিশন ফেরদৌসকে যত দ্রুত সম্ভব দেশটি ছাড়তে বলে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়।
হাই কমিশনের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, চলচ্চিত্রটির শুটিং থেকে বিরত থাকতে বলা হয়েছে ফেরদৌসকে। ভারতের নির্বাচনের পর শুটিং করার পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা ফেরদৌস খ্যাতি পেয়েছিলেন ১৯৯৮ সালে কলকাতার বাসু চ্যাটার্জির 'হঠাৎ বৃষ্টি' চলচ্চিত্রে অভিনয় করে।
বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও জনপ্রিয় ফেরদৌস কলকাতায় এ পর্যন্ত ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০১ সালে ‘মিট্টি’নামে বলিউডের একটি সিনেমাতেও অভিনয় করেন তিনি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











