ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
১৮১০

ভারতীয় নারী ক্রিকেট দলের কোচ হতে চান গিবস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৮ ১২ ডিসেম্বর ২০১৮  

ভারতীয় নারী ক্রিকেট দলের কোচ হতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস।

নারী টি-২০ বিশ্বকাপের সেমফিাইনালে পরাজিত হওয়ার পর এবং বোর্ডের সঙ্গে রমেশ পাওয়ারের ৩ মাসের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচের সন্ধানে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, কোচ হওয়ার জন্য গিবস আবেদন করেছেন। সংক্ষিপ্ত তালিকায় তার নাম আছে। কপিল দেবের নেতৃত্বাধীন বিসিসিআই প্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে পারেন তিনি।

ভারতের সাবেক বোলার মনোজ প্রভাকর এবং সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়াইজ শাহও ভারতীয় নারী দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর