ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় টাইগারদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৭ ৩ নভেম্বর ২০১৯
সাকিব আল হাসানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। ছুটিতে তামিম ইকবাল। দুই সিনিয়র ব্যাটসম্যান না থাকলেও ভারত সফরে গিয়ে চমক দেখালো টিম বাংলাদেশ। রোববার রাতে দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ৩ বল হাতে রেখে ভারতকে ৭ উইকেটে হারালো মাহমুদউল্লাহর দল।
এর আগে টি-টোয়েন্টিতে ৮ বারের দেখায় ভারতের কাছে প্রত্যেকবার হেরেছিল বাংলাদেশ। ২০১৬ সালের বিশ্বকাপের সুপার টেনে ও গেল বছর নিদাহাস ট্রফির ফাইনালে জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় তারা। এবার মুশফিকুর রহিমের অপরাজিত ফিফটিতে প্রথমবার কুড়ি ওভারের ক্রিকেটে ভারত বধ করে ইতিহাস গড়লো বাংলাদেশ, তাও আবার ভারতের মাটিতেই।
লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস ইনিংসের পঞ্চম বলে দীপক চাহারের শিকার হন। ৪ বলে ৭ রান করে কভার পয়েন্টে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন এই ওপেনার।
প্রথম ওভারে লিটন ফিরলেও অভিষেক ম্যাচে মোহাম্মদ নাঈম আশা জাগানিয়া ব্যাট করছিলেন। কিন্তু যুজবেন্দ্র চাহালের প্রথম ওভারে শিখর ধাওয়ানের ক্যাচ হন এই ওপেনার। সৌম্য সরকারের সঙ্গে তার ৪৬ রানের জুটি ভেঙে যায়। ২৮ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করেন নাঈম।
সৌম্যর সঙ্গে নাঈমের জুটি পঞ্চাশ ছুঁতে পারেনি। তবে তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে সৌম্যর পঞ্চাশ ছাড়ানো জুটিতে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটসম্যানের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে বিদায় নেন সৌম্য। ৩৫ বলে ১ চার ও ২ ছয়ে ৩৯ রান করে খলিল আহমেদের কাছে বোল্ড হন বাংলাদেশি ওপেনার।
সৌম্যর বিদায়ের ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে মুশফিকের ব্যাটিংয়ে। শেষ ৩ ওভারে ৩৫ রান দরকার ছিল তাদের। ১৮ তম ওভারের তৃতীয় বলে মুশফিক জীবন পাওয়াই ছিল ম্যাচের মোমেন্টাম। ৩৯ রানে ডিপ মিড উইকেটে ক্রুনাল পান্ডিয়ার হাতে জীবন পান তিনি। চাহালের ওই ওভারে উইকেটরক্ষক ব্যাটসম্যানের বল হাতে রাখতে পারেননি পান্ডিয়া, হয় বাউন্ডারি। শেষ বলে মাহমুদউল্লাহ চার মেরে ব্যবধান কমান।
৪১ বলে ৬ চার ও ১ ছয়ে ফিফটি করেন মুশফিক। ১৯তম ওভারের শেষ চার বলে টানা ৪টি বাউন্ডারিতে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান তিনি। শেষ ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেটে ৬ মেরে জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ৭ বলে ১টি করে চার ও ছয়ে ১৫ রানে খেলছিলেন মাহমুদউল্লাহ।
ভারতের পক্ষে একটি করে উইকেট নেন চাহার, চাহাল ও খলিল। ম্যাচসেরা হয়েছেন মুশফিক।
এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহর এই সিদ্ধান্তে সুফল পায় সফরকারীরা। ৬ উইকেটে ১৪৮ রানে ভারতকে থামিয়েছে বাংলাদেশ। ১৪৯ রানের টার্গেট তাদের।
আমিনুল ইসলাম ও শফিউল ইসলাম দুটি করে উইকেট নিয়ে ভারতের রানের লাগাম টেনে ধরেন। আল আমিন হোসেনও ছিলেন প্রথম তিন ওভারে বেশ মিতব্যয়ী। কিন্তু শেষ দুই ওভারে স্বাগতিকরা ৩০ রান আদায় করে। তাতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। শিখর ধাওয়ান সর্বোচ্চ ৪১ রান করেন ৪২ বল খেলে। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ও ক্রুনাল পান্ডিয়া ছোটখাটো ঝড় তোলেন। ক্রুনাল ১৪ ও ওয়াশিংটন ১৫ রানে অপরাজিত ছিলেন।
শফিউল ও আমিনুল সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।
তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থেকে আসছে বৃহস্পতিবার রাজকোটে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
স্কোর :
ভারত ১৪৮/৬ (২০)
রোহিত শর্মা ৯ (৫)
শিখর ধাওয়ান ৪১ (৪২)
লোকেশ রাহুল ১৫ (১৭)
শ্রেয়াশ আয়ার ২২ (১৩)
রিশভ পান্থ ২৭ (২৬)
শিভম দুবে ১ (৪)
ক্রুনাল পাণ্ডে ১৫* (৮)
ওয়াশিংটন সুন্দর ১৪* (৫)
বোলার
শফিউল ইসলাম ৪-০-৩৬-২
আল আমিন হোসেন ৪-০-২৭-০
মোস্তাফিজুর রহমান ২-০-১৫-০
আমিনুল ইসলাম ৩-০-২২-২
সৌম্য সরকার ২-০-১৬-০
আফিফ হোসেন ৩-০-১১-১
মোসাদ্দেক হোসেন ১-০-৮-০
মাহমুদুল্লাহ ১-০-১০-০
বাংলাদেশ ১৫৪/৩ (১৯.৩)
লিটন দাস ৭ (৪)
মোহাম্মদ নাইম ২৬ (২৮)
সৌম্য সরকার ৩৯ (৩৫)
মুশফিকুর রহিম ৬০* (৪৩)
মাহমুদুল্লাহ ১৫* (৭)
বোলার
দীপক চাহার ৩-০-২৪-০
ওয়াশিংটন সুন্দর ৪-০-২৫-০
খলিল আহমেদ ৪-০-৩৭-১
জুজবেন্দ্র চাহাল ৪-০-২৪-১
ক্রুনাল পাণ্ডে ৪-০-৩২-০
শিভম ডুবে ০.৩-০-৯
বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা মুশফিকুর রহিম।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















