মঙ্গলবারই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৭ ১২ মে ২০১৯
জিতলেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে মঙ্গলবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে মাশরাফি বাহিনীর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট পাবে টাইগাররা। প্রথম পর্বে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ডাবলিনের মালাহিডে বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে দুই দলের লড়াই।
দুর্দান্ত জয় দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারের লজ্জা দেয় তারা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল উইন্ডিজ। শাই হোপের ১০৯ রানের সুবাদে ৯ উইকেটে ২৬১ রানের লড়াকু সংগ্রহ পায় ক্যারিবীয়রা। জবাবে তামিম ইকবাল-সৌম্য সরকার ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে ৫ ওভার বাকি রেখেই জয়ের স্বাদ নেয় লাল-সবুজ জার্সিধারীরা। তামিম ৮০, সৌম্য ৭৩ ও সাকিব অপরাজিত ৬১ রান করেন।
বাংলাদেশের আগে টুর্নামেন্টে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করে ক্যারিবীয়রা। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে দুই ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৮১ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিয়ানরা। জবাবে ১৮৫ রানেই গুটিয়ে যায় আইরিশরা।
প্রথম পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। প্রথম পর্ব শেষে ২ খেলায় ১ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয়-হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২ খেলায় এক হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে আয়ারল্যান্ড।
তবে ফিরতি পর্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিশোধ নিতে পারেনি আয়ারল্যান্ড। রোববার অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটে হারে আইরিশরা। ৫ উইকেটে ৩২৭ রান করেও ম্যাচ হারে তারা। ৩৩১ রান তুলে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ফাইনাল নিশ্চিত হয় ক্যারিবীয়দের। এই হারে ফাইনালে উঠার পথ অনেক কঠিন হয়ে গেল আয়ারল্যান্ডের। বাংলাদেশ যদি নিজেদের শেষ দু’ম্যাচে হারে এবং আয়ারল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচ জিতে তবেই ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে স্বাগতিকদের।
তবে এসব সমীকরণ নিয়ে মাথা ঘামাতে নারাজ বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে নিজেদের উজাড় করে দিতে চায় টাইগাররা। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছিল বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচে হারলেও, দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করতে পেরে খুশী ছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, অবশ্যই জয় দিয়ে শুরু করাটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, অনুশীলন ম্যাচে পরাজিত হওয়ার পর আমাদের শুরুটা ভালো হয়েছে। ছেলেরা পরের ম্যাচের জন্য অধীর আগ্রহে আছে।
কিন্তু পরের ম্যাচে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তাই ম্যাচ শেষে হতাশই ছিলেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। তিনি বলেন, হতাশ হয়েছি আমরা। ম্যাচ থেকে ২ পয়েন্টের বেশি চেয়েছিলাম আমরা। আবহাওয়া নিয়ে এখানে কিছুই করার নেই।
আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বর্তমান কন্ডিশন নিয়েও হতাশ রোডস। তিনি বলেন, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে এ মৌসুমটায় বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়। কিন্তু সামনে আমাদের অনেক ম্যাচ। সেই হিসেবে অনুশীলনগুলো মিস করা নিয়ে আমি সত্যিই শঙ্কিত। আশা করছি, আবহাওয়া ভালো হয়ে উঠবে।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের পারফরম্যান্সে ধারাবাহিক হতে চান রোডস। এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমাদের দলের প্রধান লক্ষ্যই হলো দলের পারফরম্যান্সে আরও ধারাবাহিকতা আনা। যদি সেটা করতে পারি তাহলে মনে করি বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যেতে পারব।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















