মাঠে কাশি দিলেই লাল কার্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৫ ৩ আগস্ট ২০২০
ফুটবলারদের প্রায়ই কাশতে দেখা যায় মাঠে। থুথু ছিটানো তো একেবারে অহরহ ঘটনা। তবে এমনটা আর করা যাবে না। করোনা মহামারির দিনগুলোতে এটিকে 'গুরুতর অপরাধ' হিসেবেই দেখা হবে। প্রতিপক্ষ খেলোয়াড় কিংবা রেফারির আশেপাশে দাঁড়িয়ে কাশি দিলেও ছিটকে পড়তে হবে ম্যাচ থেকে। হাতে একেবারে লাল কার্ড ধরিয়ে দেবেন ম্যাচ রেফারি!
আগামী মৌসুমের জন্য এমন নিয়মই করতে যাচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ।
করোনাভাইরাসের প্রভাবে নিয়মকানুনে বেশ পরিবর্তন এসেছে। চার মাস ঘরবন্দী থাকার পর মাঠে খেলা গড়ালেও খেলোয়াড়দের হাতে ধরিয়ে দেয়া হয় নানা বিধি-নিষেধের লম্বা তালিকা। সেই তালিকা মেনেই ইপিএল, লা লিগা, সিরিআ, বুন্দেসলিগা হয়েছে। শেষ হয়েছে এফএ কাপও। বিরতি কাটিয়ে আবারো শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগও। তবে করোনা শঙ্কা যেহেতু এখনো কাটেনি, আগামী মৌসুম থেকে আরো সতর্ক হচ্ছেন আয়োজকরা। এবার যেমন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন- এফএ জানিয়ে দিয়েছে, আগামী মৌসুমে কি কি নিয়ম প্রণয়ন করতে যাচ্ছে তারা!
এফএ'র নতুন নিয়ম অনুযায়ী, মাঠে কেউ প্রতিপক্ষ খেলোয়াড় কিংবা ম্যাচ রেফারি অথবা ম্যাচ অফিশিয়ালদের কারো মুখের ওপর কিংবা কাছাকাছি দূরত্ব থেকে কাশি দিলে তাৎক্ষণিকভাবে তাকে লাল কার্ড দেখাতে পারবেন ম্যাচ রেফারি। কোনো খেলোয়াড় ইচ্ছেকৃতভাবে এই কাজ করলেই এমন শাস্তি দেয়া হবে তাকে।
অবশ্য কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এই কাজ করেন সেক্ষেত্রে ম্যাচ রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে পারেন। কিংবা ওই খেলোয়াড়ের আচরণের ওপর নির্ভর করে তাকে শুধু সতর্ক করেই ছেড়ে দিতে পারেন।
এছাড়াও মাঠে থুথু ফেলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কেউ যদি মাঠে ইচ্ছেকৃত থুথু ফেলেন সেক্ষেত্রে তাকেও শাস্তি দিতে পারবেন ম্যাচ রেফারি। যদিও এটিকে 'শাস্তিযোগ্য অপরাধ' মনে করেনা এফএ।
শাস্তি দেয়ার বিধান রেফারির হাতে তুলে দেয়া হচ্ছে এর মানে এই নয় যে, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তারও আছে দায়িত্ব। ম্যাচ শুরুর আগে অবশ্যই খেলোয়াড়দেরকে এই বিষয়ে সচেতন করতে হবে ম্যাচ রেফারিকে।
এছাড়া ম্যাচে ৪ জনের পরিবর্তে ৫ জনকে বদলি নামানোর প্রস্তাবে রাজি হয়েছেন কর্তাব্যক্তিরা। আগামী মৌসুমে ইংল্যান্ডের সবধরণের ফুটবল টুর্নামেন্টে এই নিয়মগুলো মানা হবে। নতুন এসব নিয়ম নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















