মাশরাফিই অধিনায়ক, দলে ফিরলেন আফিফ-নাইম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৭ ২৩ ফেব্রুয়ারি ২০২০
মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে এটিই হচ্ছে তার শেষ ওয়ানডে সিরিজ।
২০১৯ বিশ্বকাপের পর প্রথম কোনও ওয়ানডে সিরিজ খেলবেন মাশরাফি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি মিস করেন তিনি। ওই সিরিজের পর বাংলাদেশও কোনও ওয়ানডে খেলেনি।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, অধিনায়ক হিসেবে সিরিজটিই মাশরাফির শেষ। তবে সে যদি খেলা চালিয়ে যেতে চায়, তবে পারফরম্যান্স ও ফিটনেস দিয়ে দলে থাকতে হবে তাকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে দল তৈরি করতে নতুন অধিনায়ক নিয়োগ দেবে বোর্ড।
পারফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি দলে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন ওপেনার নাইম শেখ ও স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন। এবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তারা। মাশরাফির সঙ্গে শ্রীলংকা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন পিঠের চোটে পড়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি।
সবশেষ শ্রীলংকার বিপক্ষে সিরিজের দল থেকে ব্যাপক পরিবর্তন এনেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। লংকা সিরিজের স্কোয়াডে থাকা দল থেকে বাদ পড়েছেন সাতজন। তারা হলেন- সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। তাদের পরিবর্তে দলে ডাক পেলেন মাশরাফি, আফিফ, নাইম, সাইফউদ্দিন, শফিউল, শান্ত, আল-আমিন ও লিটন দাস।
প্রধান নির্বাচক বলেন, মাশরাফির দলে ফেরাটা দুর্দান্ত। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ আমাদের ওয়ানডে ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলের ভারসাম্যের জন্য সাইফউদ্দিনও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সবশেষ ওয়ানডে সিরিজে আমাদের কিছু সমন্বয় করতে হয়েছিল। বিভিন্ন কারণে আমাদের বেশ কিছু খেলোয়াড় খেলতে পারেনি। কিন্তু সম্পূর্ণ ফিট একটি পুল থেকে দল নির্বাচন করতে পেরে আমি খুশি।
তিনি বলেন, আন্তর্জাতিক ও ঘরোয়া আসরে ফর্মের কারণে দলে জায়গা পেয়েছেন শান্ত। নাইম-আফিফ সংক্ষিপ্ত ভার্সনের জন্য আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
আগামী ১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ৩ ও ৬ মার্চ হবে সিরিজের পরের দুটি ওয়ানডে। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাইম শেখ, আল-আমিন হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাাসন মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















