ম্যানইউতে ফিরলেন রোনালদো
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩১ ২৭ আগস্ট ২০২১
এ যেন বহু বাঁকবদলের দলবদলে শেষ নাটকের মঞ্চায়ন। পুরোনো গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনকে ‘না’ বলতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর ডাকে সাড়া দিয়ে এক যুগ পর ফিরলেন পুরোনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে। কিছুক্ষণ আগে সামাজিক যোগােযাগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটি। দলবদলের বাজারে বিশ্বস্ত নাম ফাব্রিজিও রোমানোও টুইটার লিখেছেন সে কথা। ইতালিয়ান এই সাংবাদিকের টুইট, ‘রোনালদো-ইউনাইটেড চুক্তি সম্পন্ন।’
ইউরোপিয়ান ফুটবলের দলবদলে এমন অননুমেয় মৌসুম কেউ আগে দেখেছেন কি না, কে জানে! বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে এ মাসের শুরুতে লিওনেল মেসি নাম লিখিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। ওদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের পাট চুকিয়ে আগেই প্যারিসে তাঁবু গেড়েছেন সার্জিও রামোস।
কমাস আগেও যে মেসি-রামোস ছিলেন এল ক্ল্যাসিকোর ‘আজন্ম শত্রু’; পেট্রো ডলার সেই দুই তারকার বৈরিতাকে প্যারিসের মাটিতে মিশিয়ে রূপ দিয়েছে বন্ধুত্বে। মেসির আগমনে পিএসজিতে নিজের ভবিষ্যৎ অনুজ্জ্বল দেখা কিলিয়ান এমবাপ্পে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্বপ্নের ক্লাব রিয়ালে যাওয়ার।
ফুটবলের বর্তমান আর অদূর ভবিষ্যৎ সেরাদের দলবদলকে যখন মৌসুমের সবচেয়ে রোমাঞ্চকর মহাকাব্য ভাবা হচ্ছিল, তখনই মহানাটকীয়তার জন্ম দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ দিনভর জোর গুঞ্জন, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। কিন্তু সূর্যাস্তের পর গুঞ্জনের হাওয়া গেছে বদলে! গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমার অন্তিম মুহূর্তে তুরিন ছেড়ে ইউনাইটেডে ফিরে রোনালদো যেন আরেকবার জানান দিলেন, ‘ওস্তাদের মার শেষ রাতে’!
নিজস্ব জেটে এরই মধ্যে ম্যানচেস্টারের পথে উড়াল দিয়েছেন রোনালদো। স্বাস্থ্য পরীক্ষা শেষে আজই চুক্তিপত্রে সই করার কথা পর্তুগিজ অধিনায়কের। ৩৬ বছর বয়সী রোনালদো তিন বছরের ব্যবধানে যখন আবার ক্লাব বদলাচ্ছেন, তখন সেই পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার প্রশ্নও সামনে আসছে। নিজের প্রতি অগাধ বিশ্বাস আছে বলেই হয়তো বারবার ভিন্ন চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করেন তিনি। আসলে রোনালদো বলেই না সব সম্ভব!
ম্যানচেস্টার ইউনাইটেডে এর আগে ছয় মৌসুম কাটানোয় সেখানকার মানুষ, ফুটবলীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা কষ্ট হবে না রোনালদোর। তাঁর চাই আরও বেশি গোল, আরেকটি ব্যালন ডি’অর। আর পুরোনো ক্লাব চায় আরেকটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। লম্বা সময়ের শিরোপাখরা কাটাতে ইউনাইটেডের যে পুরোনো সৈনিককে খুব দরকার ছিল!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















