যে মাইলফলকের প্রথমে সাকিব, চারে স্টোকস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০২ ২৭ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে গতকাল ৩ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মোটেও ভালো যায়নি ইংল্যান্ডের। ব্রিজটাউন টেস্টে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা হেরেছে ৩৮১ রানে। সাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও একটি রেকর্ড এটি। তবে ব্যক্তিগতভাবে এই ম্যাচে একটি মাইলফলক ছুয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস।
ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। ক্যারিয়ারের ৫০তম টেস্টে এসে এই মাইলফলকটির দেখা পেলেন স্টোকস। এই সংস্করণে একসাথে ৩০০০ রান ও ১০০ উইকেট স্বীকার কারা করেছেন সেটা জানার কৌতূহল হতেই পারে।
দুই বছর আগে ওয়েলিংটন টেস্টে করে দেখিয়েছেন সাকিব আল হাসান। সেই থেকে এই রেকর্ডের একছত্র মালিক তিনি। টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ন্যূনতম ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার তালিকায় স্টোকস চতুর্থ। তিনে আছেন টনি গ্রেগ (৪৯ ম্যাচ) আর দুইয়ে স্যার গারফিল্ড সোবার্স (৪৮)। ওয়েলিংটন টেস্টে সেই ম্যাচে ২১৭ রানের দুর্দান্ত ইনিংসটি দিয়ে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার। তখন সাকিবের উইকেটসংখ্যাও ১৬১। টেস্ট ক্যারিয়ারের ৪৫তম ম্যাচে এসে এই মাইলফলকটি গড়েন সাকিব। আর গত বছর দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৩ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ডও নতুন করে লেখান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেটি ছিল সাকিবের ক্যারিয়ারের ৫৪তম টেস্ট।
ব্রিজটাউনে একদম কাটায় কাটায় তিন হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন স্টোকস। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ‘ডাক’ মারেন তিনি। সাকিব আর স্টোকসের এখানে একটি অদ্ভুত মিল রয়েছে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিবও আউট হয়েছিলেন ‘ডাক’ মেরে। আর ম্যাচের ফল? বাংলাদেশের মতো ইংল্যান্ডও হেরেছে।
টেস্টে ৩ হাজার রান ও ১০০ উইকেট শিকারে। এক নজরে সেরা পাঁচ:
|
খেলোয়াড় |
ম্যাচসংখ্যা | প্রতিপক্ষ | সাল |
| সাকিব আল হাসান (বাংলাদেশ) | ৪৫ | নিউজিল্যান্ড |
২০১৭ |
|
গ্যারি সোবার্স (ও.ইন্ডিজ) |
৪৮ | অস্ট্রেলিয়া | ১৯৬৫ |
| টনি গ্রেগ (ইংল্যান্ড) | ৪৯ | ভারত |
১৯৭৭ |
|
বেন স্টোকস (ইংল্যান্ড) |
৫০ | ও.ইন্ডিজ | ২০১৯ |
|
জ্যাক ক্যালিস (দ.আফ্রিকা) |
৫৩ | ভারত |
২০০১ |
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















