রোনালদোর পেনাল্টি মিসের দিনে জুভেন্টাসের জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৯ ২২ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি মিস করছেন, এমন দৃশ্য তাঁর পুরো ক্যারিয়ারেই খুব বিরল এক দৃশ্য । তাছাড়া রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পর এ পর্যন্ত চারটি পেনাল্টি নিয়ে সবকয়টিতেই গোল পেয়েছেন সিআর সেভেন। সেই রোনালদোই কাল মিস করলেন পেনাল্টি।
রোনালদোর পেনাল্টি মিসের রাতেও ইতালিয়ান লিগের ম্যাচে শিয়েভোকে ৩-০ গোলে হারিয়ে সিরি আর শীর্ষস্থান আরো পাকাপোক্ত করল জুভেন্টাস। তবে ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল কিন্তু শিয়েভোই। ৪ মিনিটে রিকার্ডো মেগিওরিনির শট ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক পেরিন। ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় জুভেন্টাস। জুভেন্টাসকে এগিয়ে দেন ডগলাস কস্তা। পাউলো দিবালার পাসে বক্সের বাইরে বল পেয়েছিলেন কস্তা, বাঁ পায়ের দারুণ এক শট শিয়েভো কিপারকে পরাস্ত করে। ২৭ মিনিটে কস্তার পাসে পাওয়া বলে দিবালার শট বাঁচিয়ে দেন সোরেন্তিনো। ৩৩ মিনিটে রোনালদোকেও হতাশ করেন তিনি।
বিরতির ঠিক আগে জুভেন্টাসের লিড দ্বিগুণ করেন এমেরে ক্যান, দিবালার থ্রু বলে তাঁর ডান পায়ের শট অনায়াসেই জালে জড়ায়। বিরতির পরপরই তৃতীয় গোল পেতে পারত জুভেন্টাস। অ্যালেক্স সান্দ্রোর দারুণ এক হেড ঠেকিয়ে দেন সোরেন্তিনো। ৫১ মিনিটে বক্সের ভেতর মাতিয়া বানির হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় জুভেন্টাস। রোনালদোর ডান পায়ের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন সোরেন্তিনো। ৬৩ মিনিটে আবার দিবালার শট ঠেকিয়ে দেন সোরেন্তিনো।
দ্বিতীয়ার্ধে শিয়েভোও পেয়েছে বেশ কিছু গোলের সুযোগ। ৬৭ মিনিটে মেগিওরিনি ও ৭২ মিনিটে লুকা রোসেতিনির দারুণ দুটি শট ঠেকিয়ে দেন পেরিন। ৮২ মিনিটে রোনালদোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পরেই জুভেন্টাসের হয়ে তৃতীয় গোল করেন ড্যানিয়েল রুগানি। তাঁর দারুণ হেড আর ঠেকাতে পারেননি পুরো ম্যাচেই দুর্দান্ত কিছু সেভ করা সোরেন্তিনো।
শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।
গতকাল জয় পাওয়ায় ২০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে তাদের চেয়ে ৯ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















