শ্রীলংকা আক্ষেপ ঘোচালো ৪ বছরের
সিরিজও হারলো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৪ ২৮ জুলাই ২০১৯
বিশ্বকাপের ব্যর্থতার পর শ্রীলঙ্কা সফর ছিল আত্মবিশ্বাস ফেরানোর মিশন। তবে সেখানে যেন আত্মবিশ্বাসে আরও ছেদ পড়ল। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচ সিরিজ হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের।
আজ রোববার স্বাগতিক লঙ্কানদের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল তামিম-মুশফিকরা।
অন্যদিকে চার বছর ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি শ্রীলঙ্কা। সাঙ্গাকারা, জয়াবর্ধনে এবং তিলকারত্নে দিলশানদের একসঙ্গে অবসরের কারণে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কার জন্য। অবশেষে সেই জয়টাই এলো লঙ্কানদের ঘরে। ঘরের মাঠে অবশেষে তারা সিরিজ জয় করতে পারলো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো শ্রীলঙ্কা।
৯৮ রানের হার না মানা ইনিংস খেলেছেন মুশফিক। দুর্ভাগ্যজনকভাবে দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। তবে মুশফিক আর ফিল্ডিংয়ে নামেননি। তার পরিবর্তে দ্বাদশ খেলোয়াড় হিসেবে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন এনামুল হক বিজয়।
বাংলাদেশের দেয়া ২৩৯ রানের সহজ লক্ষ্যে সাবলীলভাবে এগুতে থাকে শ্রীলঙ্কা। অভিস্কা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে ৭১ রানের ওপেনিং জুটি গড়েন। এরপর করুনারত্নের উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। তবে ফার্নান্দো খেলতে থাকেন ঝড়ো ইনিংস। দলীয় ১২৯ রানে সেই ফার্নান্দোকে বিদায় করেন মুস্তাফিজ। ৭৫ বল থেকে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। দলীয় ১৪৬ রানে কুশাল পেরেরার উইকেটও তুলে নেন মুস্তাফিজ।
তবে চতুর্থ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাখুস ও কুশাল মেন্ডিস জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান। মেন্ডিস ৪১ ও ম্যাথুস ৫২ রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মুশফিকুর রহিম। মাত্র ১১৭ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশকে অনেকটাই লড়াইয়ে ফেরান তিনি। সেখান থেকে মেহেদি হাসান মিরাজকে নিয়ে দলীয় স্কোর দুইশ পার করেন মুশফিক।
এরপর ৪৯ বল থেকে ৪৩ রান করা মিরাজ আউট হয়ে যান। তবে মুশফিক ক্রিজে ছিলেন শেষ পর্যন্ত। ১১০ বল থেকে ছয়টি চার ও একটি ছক্কার মারে মুশফিক দারুণ এই ইনিংস খেলেন। লঙ্কান বোলারদের মধ্যে আখিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ ও ইসুরু উদানা দুটি করে উইকেট নেন।
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
















