হার এড়ানোর সঙ্গে ড্রর স্বপ্ন বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০২ ১১ মার্চ ২০১৯
প্রথম ইনিংসে বাংলাদেশের ২১১ রানের জবাবে রস টেইলরের ডাবল ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৩২ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ২২১ রানের লিড পায় কিউইরা। এ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৮০ রান করেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচের পঞ্চম ও শেষ দিন আরও ১৪১ রান করতে হবে। তবে পুরো দিন কাটিয়ে দিতে পারলে ওয়েলিংটন টেস্ট ড্র হবে।
বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দু’দিন ভেস্তে যায়। তৃতীয় দিন মাঠে গড়ায় ব্যাট-বলের লড়াই। টস হেরে প্রথমে ব্যাট করে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬১ ওভারে ২১১ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর দিনের শেষভাগে ২ উইকেটে ৩৮ রান করে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ১০ ও রস টেইলর ১৯ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন সকাল থেকে মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন উইলিয়ামসন-টেইলর। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন তারা। ফলে দলীয় স্কোর দ্রুতই দেড়শ’ ছাড়িয়ে যায়। এর মধ্যে দু’জনই হাফসেঞ্চুরি তুলে নেন। তবে ব্যক্তিগত ৭৫ রানে থেমে যান উইলিয়ামসন। তাইজুল ইসলামকে ফিরতি ক্যাচ দেন তিনি। ১১ চার ও ১ ছক্কায় ১০৫ বল মোকাবেলা করে নিজের ইনিংসটি দাঁড় করান কিউই দলপতি। টেইলরের সঙ্গে তৃতীয় উইকেটে ১৭২ রান যোগ করেন উইলিয়ামসন। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান।
দলীয় ১৮০ রানে উইলিয়ামসন ফিরে যাওয়ার পর ক্রিজে টেইলরের সঙ্গী হন নিকোলস। তাকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ টেইলর। ৯৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে এটিই তার প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরি পূর্ণ করে নিকোলসকে নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস মেরামতের কাজ করেন টেইলর। নিজের উইকেট টিকিয়ে রেখে যতটা দ্রুত সম্ভব রান তোলার কাজ করেন তারা। বাংলাদেশের ওপর রানের বোঝা চাপিয়ে দেয়াই ছিল নিউজিল্যান্ডের প্রধান লক্ষ্য। দলের সেই লক্ষ্য পূরণ করেন এ জুটি। চতুর্থ উইকেটে ২৪২ বলে ২১৬ রান যোগ করেন তারা। ৬ উইকেটে ৪৩২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল-সেঞ্চুরি তুলে ২০০ রানেই থেমে যান টেইলর। ২১১তম বলে ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। নিজের তৃতীয় ডাবল-সেঞ্চুরির ইনিংসটি ১৯টি চার ও ৪টি ছক্কায় সাজান তিনি। ২১২ বল মোকাবেলা করেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান।
টেইলরের ডাবলের আগেই টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন নিকোলস। ১২২তম বলে সেঞ্চুরি তুলে ১০৭ রানে থামেন তিনি। তার ১২৯ বলের ইনিংসে ৯টি চার ছিল। এছাড়া কলিন ডি গ্র্যান্ডহোম অপরাজিত ২৩ ও উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ৮ রান করেন। বাংলাদেশের আবু জায়েদ ৯৪ রানে ৩ উইকেট ও তাইজুল ৯৯ রানে ২ উইকেট নেন।
২২১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলা তামিম ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন। তিন নম্বরে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুমিনুল হক। বোল্টের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১০ রান করেন তিনি। এবার ১৫ রান করেন টেস্ট স্পেশালিস্ট।
এবারও ব্যাট হাতে ভালো শুরু করেন আরেক ওপেনার সাদমান ইসলাম। কিন্তু নিজের ইনিংসটি বড় করতে পারেননি। ২৯ রানে বিদায় নেন তিনি। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে দিনের শেষভাগে চাপে পড়ে বাংলাদেশ। দলকে চাপমুক্ত করতে না পারলেও দিনের শেষভাগে আর কোনো উইকেট পড়তে দেননি মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার। মিথুন ২৫ ও সৌম্য ১২ রানে অপরাজিত আছেন। তারা শুরু করবেন পঞ্চম দিনের খেলা।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















