হারলো বাংলাদেশ, রাজকীয় বিদায় মালিঙ্গার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৭ ২৬ জুলাই ২০১৯
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯১ রানের বিশাল ব্যবধানে জয় লুফে নিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিধ্বংসী বোলিংয়ের মুখে ২২৩ রান তুলতেই সব কয়টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন লাসিথ মালিঙ্গা।
শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। শুরুতেই দলীয় ১০ রানের মাথায় আভিশকা ফার্নান্দোকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শুরুর সেই বিপর্যয় সহজেই কাটিয়ে উঠে লঙ্কানরা। প্রথম উইকেট পতনের পর শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্ন ও কুসল পেরেরা গড়ে তোলেন ৯৭ রানের জুটি।
এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন করুনারত্নে। ফিরে যাওয়ার আগে তিনি করেন ৩৭ বলে ৩৬ রান।
অধিনায়কের বিদায়ের পর শ্রীলঙ্কা আবারো গড়ে তোলে বড় রানের জুটি। এই জুটি গড়েন পেরেরা ও মেন্ডিস। ৯৯ বলে ব্যক্তিগত ১১১ রান করে সৌম্য সরকারের বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দেন পেরেরা। আর হাফ সেঞ্চুরি করার আগেই রবেলের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন মেন্ডিস। ৪৯ বলে তিনি ব্যক্তিগত ৪৩ রান করেন।
এরপর লাহিরু থিরিমান্নকে সাজঘরে পাঠান মুস্তাফিজুর রহমান। তার ক্যাচটি ধরেন সৌম্য। ফিরার আগে থিরিমান্ন করেন ২৫ রান। শ্রীলঙ্কার দলে শেষ দিকে নেমে বিপদজনক উঠা ব্যাটসম্যান হচ্ছেন থিসারা পেরেরা। টাইগারদের উপর চরাও হওয়ার আগে এই ব্যাটসম্যানকে ফেরান শফিউল মাত্র ২ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন থিসারা পেরেরা।
শেষের দিকে এসে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিফটি করতে দেননি মুস্তাফিজুর রহমান। এই পেসারের দ্বিতীয় শিকার হয়ে বিদায় ৫২ বলে ৪৮ করে বিদায় নেন। শেষ ওভারের প্রথম বলে শফিউলকে চার মেরেছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। পরের বলেই শফিউল বিদায় করে দিয়েছেন এই ব্যাটসম্যানকে। অপরাজিত ছিলেন লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদিপ।
২১ মাস পর দলে ফিরেই ৩ উইকেটের দেখা পেলেন শফিউল ইসলাম। এজন্য তার খরচ হয় ৬২ রান।
এ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। লাসিথ মালিঙ্গার দুর্দান্ত এক ইয়র্কারে পরিষ্কার বোল্ড হন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। তিনি ফিরে যাওয়ার পর নুয়ান প্রদীপের বলে এলবিডাব্লিউ হন মিঠুন। ২১ বলে ১০ রান করে আউট হন তিনি।
বাংলাদেশ শিবিরে আবারো আঘাত হানেন মালিঙ্গা। তার ইয়র্কারে ২২ বলে ১৫ রান করে বোল্ড হন সৌম্য। দ্রুত রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের আরেকটি উইকেটের পতন হয়। এবার সাজঘরের পথ ধরেন মাহমুদউল্লাহ। ১০ বলে ৩ রান করে ক্যাচ দেন।
এরপর ৬০ রান করে সাজঘরে ফিরেন সাব্বির রহমান। মোসাদ্দেক ১২ রান করে রান আউট হন। এরপর মেহেদি হাসান ৫ বল খেলে ২ রান করে ক্যাচ ভাসিয়ে সাজঘরে ফিরেন। একাই লড়তে থাকা মুশফিকুর রহমান করেন ৬৭ রান। শেষমেশ বাংলাদেশের রানের চাকা গিয়ে থামে ২২৩ রান।
শ্রীলঙ্কার হয়ে ৩ টি করে উইকেট পান নুয়ান প্রদিপ ও লাসিথ মালিঙ্গা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















