১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিব-তামিমরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৮ ২১ অক্টোবর ২০১৯
পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেটও রয়েছে। তবে বয়সভিত্তিক ক্রিকেটকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
সোমবার বিকালে মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান খেলোয়াড়রা। এতে ১১ দফা দাবি পেশ করেন সাকিব-তামিমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান তারা।
ক্রিকেটারদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন,খেলোয়াড়দের বেতন-ভাতা বৃদ্ধি, জাতীয় ও প্রিমিয়ার লিগে (এনসিএল, বিপিএল, ডিপিএল) সুযোগ সুবিধা বৃদ্ধি, পাতানো ম্যাচ বন্ধে পরিকল্পনা প্রণয়ন, এনসিএলে ওয়ানডে ভার্সন নিয়ে আসা, ঘরোয়া মৌসুমের একটি সুষ্ঠু ক্যালেন্ডার তৈরি করা ইত্যাদি।
এসময় মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি,সাব্বির রহমান, লিটন দাসসহ জাতীয় দলের আরো অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন। হাজির ছিলেন ঘরোয়া ক্রিকেটাররাও। তবে মাশরাফি বিন মুর্তজা এ প্রতিবাদে যোগ দেননি।
তাদের মূখ্য দাবি,আন্তর্জাতিক ম্যাচসহ ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলোতে ম্যাচ ফি বাড়াতে হবে। বিপিএল, ডিপিএলে আগের মতোই পারিশ্রমিক দিতে হবে। এনসিএলের ম্যাচ ফি ১ লাখ করতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এরই মধ্যে দাবি-দাওয়াগুলো তুলে ধরা হয়েছে। সেগুলো না মানা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি প্রথা বিলুপ্ত করে দিয়েছে বিসিবি। ফলে পেশাদার ক্রিকেটারদের রোজগার কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক বছরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের পারিশ্রমিক কমেছে। এবারের জাতীয় লিগে (এনসিএল) খেলোয়াড়দের প্রারিশ্রমিকসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেয় বোর্ড। তবে সেগুলোর বাস্তবায়ন দেখা যাচ্ছে না।
স্বভাবতই ক্ষুব্ধ বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। এসবের প্রতিবাদে দুপুরে বোর্ড একাডেমি ভবনের সামনে এসে জমায়েত হন তারা। শুরুতে মিরপুর স্টেডিয়ামে এসে বিসিবির কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা জানান খেলোয়াড়রা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তারা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















