২১শে ফেব্রুয়ারির দিন ঢাকার যেসব পথ দিয়ে চলতে হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৫ ১৮ ফেব্রুয়ারি ২০২১
আগামী ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিকে যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপন করার জন্য ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা হতে ২১ ফেব্রুয়ারি বেলা ২ টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরণের যানবাহন নিয়ন্ত্রণের জন্য কিছু ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। পদক্ষেপগুলো নিচে দেয়া হলো-
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের রাস্তা
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সকল সম্মানিত নাগরিকবৃন্দকে পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে অনুরোধ করা হলো। কোন ক্রমেই অন্য কোন রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।
কেন্দ্রীয় শহীদ মিনার হতে বের হওয়ার রাস্তা
শহীদ মিনার দিয়ে বের হবার ক্ষেত্রে দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হতে পারবেন। কোনক্রমেই প্রবেশের রাস্তা দিয়ে বের হওয়া যাবেনা।
যে সকল রাস্তা বন্ধ থাকবে
১। বকশিবাজার-জগন্নাথহল ক্রসিং সড়ক।
২। চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক।
৩। টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং।
৪। উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং (ফুলার রোড)।
ডাইভারশন ব্যবস্থা
(ক) ১৯ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. ১৮.০০ টা হতে ২০ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. ১০.০০ টা পর্যন্ত রাস্তায় আলপনা অঙ্কনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তা বন্ধ থাকবে। এ সময় শিববাড়ী, জগন্নাথ হল ও রোমানা চত্বর ক্রসিংগুলোতে গাড়ি ডাইভারশন দেয়া হবে।
(খ) ২০ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. ১৮.০০ টা হতে ২১ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ ১৪.০০ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুর, শহিদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ ইন্টারসেকশনসমূহে রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন দেয়া হবে।
(গ) ২১ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ ভোর ০৫.০০ টায় সাইন্সল্যাব হতে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং হতে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সকল প্রকার যাত্রীবাহী গাড়ী প্রবেশ নিষিদ্ধ থাকবে।
গাড়ি পার্কিং ব্যবস্থা
(ক) একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িসমূহের পার্কিং এর ব্যবস্থা থাকবে।
(খ) সম্মানিত নাগরিকবৃন্দ নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কসমূহে তাদের গাড়ি পার্কিং করতে পারবেন।
সাধারণ নির্দেশনাবলী
(ক) বর্তমান করোনা অতিমারী পরিস্থিতিতে কবরস্থান এবং শহীদ মিনারে যারা শ্রদ্ধার্ঘ ও পুপস্তবক অর্পণ করবেন তারা অনুগ্রহ করে মাস্ক পরিধান করবেন।
(খ) কবরস্থান এবং শহীদ মিনারে যারা শ্রদ্ধার্ঘ ও পুপস্তবক অর্পণ করতে যাবেন তারা অনুগ্রহ করে অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকবেন।
(গ) সর্বসাধারণের চলাচলের সুবিধার জন্য উপরে বর্ণিত রাস্তায় কোন প্রকার প্যান্ডেল তৈরী না করার জন্য অনুরোধ করা হলো।
(ঘ) শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে আর্চওয়ের মাধ্যমে তল্লাশী করে সকলকে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে সারিবদ্ধভাবে প্রবেশ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
(ঙ) শহীদ মিনার প্রাঙ্গণ হতে প্রচারকৃত নিদের্শনা সম্মানিত নাগরিকবৃন্দ মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
(চ) কোন ধরণের ব্যাগ সাথে বহন না করার জন্য অনুরোধ করা হলো।
(ছ) যে কোন পুলিশি প্রয়োজনে শহীদ মিনার এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ খ্রিঃ এর পবিত্রতা ও ভাবমূর্তি রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










