আইপিএলে খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৩ ২৮ মার্চ ২০২১
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে মোস্তাফিজুর রহমানকে খেলার অনাপত্তিপত্র দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন আসরের নিলামে ১ কোটি রুপিতে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। তবে সব ম্যাচেই তার একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি একরকম অনিশ্চিতই ছিল। কিন্তু ইংল্যান্ডের জোফরা আর্চারের ইনজুরিতে ফিজের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
রোববার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শ্রীলংকা সফরের জন্য মোস্তাফিজুর আমাদের পরিকল্পনায় নেই। তাই আইপিএলে খেলার জন্য আমরা তাকে এনওসি দিয়েছি। আমরা মনে করি, তার জন্য আইপিএল খেলাই ভালো।’
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ। ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম মাঠে নামবে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস।
কাটার মাস্টার মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ থেকে আইপিএলে খেলবেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২ লাখ রুপিকে তাকে দলে নিয়েছে। ইতোমধ্যে এনওসি পেয়েছেন তিনি। আইপিএল খেলতে ইতোমধ্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন সাকিব। কেকেআর স্কোয়াডে যোগ দেয়ার আগে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















