আইপিএলে টানা ৫ ম্যাচে হারল পাঁচবারের চ্যাম্পিয়নরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৭ ১৪ এপ্রিল ২০২২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা পাঁচ ম্যাচের একটিতেও জয়ের স্বাদ পেলো না পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আসরের ২৩তম ম্যাচে দলটিকে ১২ রানে হারায় পাঞ্জাব কিংস। পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান করে পাঞ্জাব। জবাবে শেষ পর্যন্ত লড়েও জয়ের দেখা পাননি মুম্বাইয়ের ব্যাটাররা। ইনিংস থামে ১৮৬ রানেই।
পাঞ্জাবের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেননি রোহিত শর্মা ও ইশান কিশান। ১৭ বলে ২৮ রান করে রোহিতের ফেরার পর ইশান ফেরেন মাত্র ৩ রান করে। এরপর দলের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও তিলক বর্মা। ৪১ বলে ৮৪ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান তারা। কিন্তু একাদশ ওভারে অর্ধশতকের এক রান আগে ব্রেভিস বিদায় নিলে ধস নামে মুম্বাই শিবিরে। থিতু হয়ে থাকা তিলক রান আউট হন ৩৬ রান যোগ করে।
পঞ্চম উইকেটে ব্যাট করতে নেমে অবশ্য একাই লড়তে থাকেন সূর্যকুমার যাদব। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কাইরন পোলার্ড। ১০ রানে পোলার্ডের বিদায়ের পর রাবাদার শিকার হন সূর্যকুমার। ৩০ বলে ৪৩ রান করে বিদায় নেন তিনি। শেষ ওভারে এসে ওডেন স্মিথের দারুণ বোলিংয়ে উইকেট হারান জয়দেব উনাদকাট (১২), জসপ্রিত বুমরাহ (০) ও টিমাল মিলস (০)। ফলে ৯ উইকেট হারিয়ে ১৮৬ রানেই থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।
এর আগে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ানের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় পাঞ্জাব। ৯৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। ঝড়ো ফিফটি হাঁকিয়ে ৩২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রানের দারুণ ইনিংস খেলেন মায়াঙ্ক। এরপর ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ১৩ ও লিয়াম লিভিংস্টোন ২ রানে বিদায় নেন। তবে একপ্রান্ত আগলে রাখেন ধাওয়ান। ১৭তম ওভারে এসে থামেন এই বাঁহাতি ওপেনার। তার ব্যাট থেকে সর্বোচ্চ ৭০ রান।
শেষদিকে এসে ২.৪ ওভারে ৪৬ রানের জুটি গড়েন জিতেশ ও শাহরুখ। শেষ ওভারে আউট হওয়ার আগে ৬ বলে ১৫ রান করেন শাহরুখ। অপরাজিত থাকা জিতেশ ১৫ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে এনে দেন ১৯৮ রানের বড় সংগ্রহ।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















