আশা আছে ‘অবিক্রিত’ মুশফিক-মোস্তাফিজের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১১ ২০ ডিসেম্বর ২০১৯
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ আসরের নিলামে প্রথম দফায় বাংলাদেশের মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। তবে এখানেই শেষ হয়ে যায়নি তাদের আইপিএলে খেলার পথ।
আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম দফায় অবিক্রিত হলেও চূড়ান্ত পর্বে আবারও নিলামে উঠবেন তারা। সেক্ষেত্রে অবিক্রিতদের প্রতি আগ্রহ থাকতে হবে নিলামকারী দলগুলোর। তাই দ্বিতীয় দফায় ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়াতে পারে।
তবে এক্ষেত্রে বর্তমান ভিত্তিমূল্য অর্ধেকে নেমে আসবে। অর্থাৎ নিলামের প্রথম দফায় মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সেটি হবে অর্ধেক। ঠিক তেমনি মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি রুপি। সেটি হবে অর্ধেক।
গতকাল কলকাতায় হয়ে যাওয়া নিলামে বাংলাদেশের পাঁচ খেলোয়াড়ের নাম ছিল। কিন্তু মুশফিক-মোস্তাফিজকেই শুধু নিলামে ডাকা হয়। অন্য তিনজন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে ডাকেনি আইপিএল কর্তৃপক্ষ।
এবারের নিলামে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। আরেক অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করছে কিংস ইলেভেন পাঞ্জাব।
এছাড়া দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চমক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলও। ৮ কোটি ৫০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে গেলেন তিনি।
ওয়েস্ট উইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। নিলামের প্রথম দফায় সর্বমোট ৩৩৮ জন খেলোয়াড়ের নাম ছিল।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















