ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিল পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ৩ জুন ২০১৯
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানের দলীয় স্কোর গড়লো পাকিস্তান। তিন হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করেছে দলটি। মোহাম্মদ হাফিজের ৮৪, বাবর আজমের ৬৩ ও অধিনায়ক সরফরাজ আহমেদের ৫৫ রানে ভর করে এ রানের পাহাড় গড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
এর রোববার ২০১৯ আসরে সর্বোচ্চ স্কোর গড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের করা ৩৩০ রানও টপকে গেছে পাকিস্তান।
সোমবার ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুভসূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৮২ রানের যোগ করেন ইমাম-উল-হক ও ফখর জামান। ব্যক্তিগত ৩৬ রান করে বিদায় নেন ফখর। আর ইমাম করেন ৪৪ রান।
তাদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে বড় জুটি গড়েন বাবর ও হাফিজ। তৃতীয় উইকেটে ৮৮ রান যোগ করেন তারা। পথিমধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন দুজনই। ফর্মের তুঙ্গে থাকা বাবর ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি পূরণ করে ব্যক্তিগত ৬৩ রানে সাজঘরে ফেরেন। মঈন আলির বলে ক্রিস ওকসের হাতে ধরা পড়েন তিনি।
হাফিজ ছাড়িয়ে যান তাকেও। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভিজ্ঞ এ ব্যাটসম্যান খেলেন দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম হাফসেঞ্চুরি পূরণ করার পর সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি। তবে হঠাৎই খেই হারান। মার্ক উডের বলে ৮৪ রান করে থামেন হাফিজ। ৬২ বলের ঝড়ো ইনিংসে ৮ চার ও ২ ছক্কা হাঁকান মিস্টার প্রফেসর।
হাফিজের দেখানো পথে হেঁটে আক্রমণাত্মক ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন সরফরাজও। ১১তম ফিফটি তুলে ফেরেন তিনি। এর আগে ৪৪ বলে ৫ চারে ৫৫ রানের কার্যকরী ইনিংস খেলেন অধিনায়ক। রানের গতি বাড়িয়ে নিতে এরপর নামানো হয় আসিফ আলিকে। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। ১১ বলে ১৪ রান করে ফেরেন হার্ডহিটার। সুবিধা করতে পারেনি এবারের আসরে প্রথমবার মাঠে নামা শোয়েব মালিক। মাত্র ৮ রান আসে অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাট থেকে। শেষ দিকে হাসান আলি (৫ বলে ১০*) ও শাদাব খান (৪ বলে ১০*) ঝড়ো ব্যাট করলে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৮ রানের পুঁজি পায় পাকিস্তান।
পাকিস্তানি ব্যাটসম্যানদের দাপটের দিনে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন মঈন। ১০ ওভারে ৫০ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ক্রিস ওকসের শিকারও ৩ উইকেট। তবে ৮ ওভারে ৭১ রান দিয়ে খরচে বোলার ছিলেন তিনি। ২ উইকেট ঝুলিতে ভরেন মার্ক উড।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















