করোনামুক্ত হলেও ফিটনেসের ওপর নির্ভর করছে সাকিবের খেলা: পাপন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৭ ১৪ মে ২০২২
করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ফিটনেসের ওপর নির্ভর করবে প্রথম টেস্টে সাকিবের অংশ নেয়া। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গত মঙ্গলবার দেশে ফিরেই করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন সাকিব। দু’দফায় পরীক্ষার পর তার করোনার ফল পজিটিভ আসে। ফলে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।
তবে করোনায় আক্রান্ত হবার তিন দিন পর নেগেটিভ হলেন সাকিব। এতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা বেড়েছে। তবে সবকিছুই নির্ভর করছে, শারীরিকভাবে কতটা ফিট সাকিব।
বিসিবি সভাপতি পাপন বলেন, ‘গতকাল রাতেই আমাকে সাকিব জানিয়েছিল, ও নেগেটিভ। সে অ্যান্টিজেন টেস্ট করেছে। সেখানে নেগেটিভ আসে। পরে পিসিআর টেস্ট করে। সেখানেও নেগেটিভ আসে তার। তবু আমাদের প্রটোকল অনুযায়ী, আজ তাকে করোনা পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ ফলাফল এসেছে। যা কিছুক্ষণ আগে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে, নেগেটিভ হলে চট্টগ্রাম আসবে। তবে এখানে বিষয়টা হলো, সে কিন্তু অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। ২-৩ দিন আগে আমাকে বলেছিল শারীরিকভাবে ভালোবোধ করছে ও। এটি পুরোটাই যেহেতু স্বাস্থ্য বিষয়ক ইস্যু। তাই এখানে মেডিকেল টিমের যারা আছে, ফিটনেস টিমের যারা আছে, তারা সবাই তাকে পর্যবেক্ষণ করবে। সাকিব শুধু কালকে একদিন অনুশীলনের সুযোগ পাবে। আজকে যদি, এখনও আসতে পারতো, তবে অনুশীলন সেশনে যোগ দিতে পারতো।’
সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, সাকিব যে সুস্থ হয়েছে, কোভিড নেগেটিভ হয়েছে, এতেই আমরা সবাই খুশি। এখন যত তাড়াতাড়ি দলে ঢুুকতে পারবে, খেলতে পারবে আমরা সেই দোয়াই করছি।’
দলের সঙ্গে যুক্ত হলেই, সাকিব খেলবে কি-না, সেটি নির্ভর করছে তার ফিটনেসের ওপর। পাপন বলেন, ‘হয়তো সাকিব খেলবে, নাও খেলতে পারে। এটা এখন বলাটা মুশকিল। সবকিছুই ওর ওপর নির্ভর করছে, ওর ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে। এখানে আবেগ দিয়ে ভাবার সুযোগ নেই। কারণ কোভিড থেকে সুস্থ হয়েই মাঠে নেমে পড়া সহজ নয়।’
তিনি আরও বলেন, ‘এখানে খেলা যদি ওয়ানডে টি-টোয়েন্টি হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এখানে পাঁচদিনের খেলা। আমরা চাই না তার জন্য কোনও বাড়তি চাপ বা বোঝা হোক। সেজন্য আমরা সাবধানে এগোবো। তবে তার উপর পূর্ণ স্বাধীনতা দেয়া আছে।’
তবে সাকিব যদি খেলতে চায়, তবে তাতে না করবে করার কোনও সুযোগ নেই বলে জানান পাপন। সাকিবের ইচ্ছার ওপরই সবকিছু নির্ভর করছে বলে জানান তিনি, ‘সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। তাকে তো না করার কোনও সুযোগ নেই। তার ইচ্ছার ওপরই নির্ভর করছে। ফিটনেস দেখা হবে। অনুশীলনের পর সে যদি মনে করে, সে খেলতে পারবে, আমাদের বলবে ও ট্রেইনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে অবশ্যই সে খেলবে।’
দীর্ঘদিন ধরেই টেস্ট খেলছেন না সাকিব। সর্বশেষ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলেন তিনি। এরপর পারিবারিক কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর করেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল তার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে আসেন তিনি।
তবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন সাকিব। এজন্য প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচও খেলেছিন তিনি।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















