ঘুরতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩৫ ১৭ সেপ্টেম্বর ২০২৪
ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভারতবিরোধী পোস্টের দায়ে আলমগীর শেখ (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারতে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে ট্যুরিস্ট ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন আলমগীর। সেখানে গিয়ে বিভিন্ন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও লাইভ করেন তিনি। পর তাৎক্ষণিক তাকে শনাক্ত করে ভারতের গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনের ভিসা বাতিল করা হয়।
আলমগীর শেখের ফেসবুক থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে বেড়াতে গিয়ে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই।’ পোস্টে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতেও বলেন তিনি।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশি ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







