ঢাকা আসছেন ম্যারাডোনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৬ ১ জানুয়ারি ২০২০
নতুন বছরে নতুন চমক থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। বিশ্ববিখ্যাত ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ঢাকায় আসছেন। এর আগেও একাধিকবার তার আগমনের কথা বলা হলেও তা স্বপ্নই থেকে গেছে ফুটবলপ্রেমীদের মাঝে। কলকাতা দুবার ঘুরে গেলেও ঢাকায় ম্যারাডোনাকে না আনাটা ছিল সাংগঠনিক ব্যর্থতা। ঢাকা আসছেন কোটি কোটি মানুষের হৃদয় জয় করা আর্জেন্টিনার ম্যারাডোনা। বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই জানালেন এত বড় সুসংবাদ। বললেন, ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিকী অর্থাৎ মুজিববর্ষে অতিথি হিসেবে ম্যারাডোনাকে উড়িয়ে আনা হবে। তবে কবে আসবেন সে শিডিউল এখনো ঠিক হয়নি। চলতি বছরের ১৭ মার্চ মুজিববর্ষ শুরু হবে। চলবে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যেই ম্যারাডোনা আসবেন। তবে বাফুফের চেষ্টা থাকবে চলতি বছরে আনার।
সালাউদ্দিন জানান, ‘আমি সভাপতির দায়িত্ব নেওয়ার পর লিওনেল মেসিসহ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনেছি। আর্জেন্টিনা ও নাইজেরিয়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল। ম্যারাডোনাকে আনার ব্যাপারে এজেন্টের সঙ্গে আলোচনা হলেও এই গ্রেটকে আনা হয়নি নানা কারণে। দেশের ফুটবলের উন্নয়ন ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে চেষ্টার কমতি রাখছি না। এ ক্ষেত্রে অবশ্য সবার সহযোগিতার কথাও স্বীকার করতে হবে। ম্যারাডোনা এলে ফুটবলে জোয়ার আসবে। তবে ম্যারাডোনার শিডিউল ও সরকারের সঙ্গে আলাপ করে তার সফর চূড়ান্ত হবে।’ আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ জমকালো করে তুলতে বিশ্বখ্যাত বেশ কজন ফুটবলারকে ঢাকায় আনার পরিকল্পনা আছে বাফুফের। রুডগুলিত, মার্কো ফন বাস্তুও, রোনালদিনহোর মতো তারকা রয়েছেন এ তালিকায়। সালাউদ্দিন বলেছেন, ‘শুধু ফুটবলার নয়, খ্যাতনামা সংগঠকদের আনার চেষ্টা করছি। তবে ৬ জানুয়ারি আমরা অনেকটা নিশ্চিত হব কারা আসতে পারেন। বিশ্বকাপজয়ী ফ্রান্সের জিনেদিন জিদান ঢাকা ঘুরে গেছেন। এসেছেন মেসিও। ম্যারাডোনা এলে তা হবে ফুটবল ফেডারেশনের বড় সফলতা।’ ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর তার নামটি বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















