দেশে ফিরছেন সাকিব আল হাসান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৯ ২৩ মার্চ ২০২২
পারিবারিক জটিলতায় টালমাটাল সাকিব আল হাসান। মা, শাশুড়ি ও তিন সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমন খবরের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। টেস্ট সিরিজে দলে থাকলেও তৃতীয় ওয়ানডে শেষে বৃহস্পতিবারই দেশে ফিরবেন তিনি। সঙ্গে ফিরবেন আরও চার ক্রিকেটার।
সাকিবের সঙ্গে আসা বাকি চার ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। সাদা বলের স্কোয়াডে থাকলেও তারা নেই লাল বলের স্কোয়াডে। তাই তারা বৃহস্পতিবারই ফিরে আসছেন। তবে মোস্তাফিজ আইপিএল খেলতে ভারত যাবেন নাকি আগে দেশে আসবেন সেই বিষয়টি এখনো পরিস্কার নয়।
দক্ষিণ আফ্রিকা থেকে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সাকিব কাল ফিরে যাচ্ছেন। তার সঙ্গে ওয়ানডে দলের সদস্য যারা টেস্ট দলে নেই তারাও চলে যাবেন। তবে সবার এক ফ্লাইটে টিকিট পাওয়া যায়নি। ভিন্ন ভিন্ন ফ্লাইটে যাবেন তারা।’
তৃতীয় ওয়ানডে না খেলে সাকিবের দেশে ফেরার গুঞ্জন উঠলেও পরে ঢাকায় পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতিতে তৃতীয় ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেন তিনি।
বৃহস্পতিবার সাকিব দেশে ফিরলে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না এটা একরকম নিশ্চিত। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। এরপর পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে মাঠে হড়াবে দ্বিতীয় টেস্ট। এর মধ্যে পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা ‘দুশ্চিন্তামুক্ত’ থাকলে দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিতে পারেন সাকিব।
তবে সবকিছু নির্ভর করছে তার মানসিক এবং তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার ওপর। সাকিব টেস্টে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেয়ার ভার তার ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি।
উল্লেখ্য, অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। সঙ্গে একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও ভর্তি আছেন দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা-জ্বরে ভুগছেন। একই সঙ্গে সাকিবের শ্বাশুড়িও ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















