নাটকীয় ফাইনালে সাকিব-গেইলদের হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৮ ১৯ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলের সাত আসরে দুইবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর মধ্যে ২০১৯ আসরে ইমরুল কায়েসের অধীনে চ্যাম্পিয়ন হয় তারা। ফের তার নেতৃত্বে ট্রফি জিতল দলটি। বিপিএলের অষ্টম আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়েছে কুমিল্লা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে সূচনালগ্নেই হোঁচট খায় বরিশাল। দলীয় ৫ রানেই প্যাভিলিয়নে ফিরে যান ইনফর্ম মুনিম শাহরিয়ার। তবে ওয়ানডাউনে নেমে ক্রিস গেইলকে নিয়ে সেই ধাক্কা সামলে ওঠেন সৈকত আলি। এদিন প্রাণবন্ত ব্যাটিং করেন তিনি। স্ট্রোকের ফুলঝুরি সাজিয়ে ৩৪ বলে ১১ চার ও ১ ছক্কায় রান করেন সৈকত। মূলত এতে জয়ের ভিত পেয়ে যায় তারা।
পরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন গেইল। হাত খুলে খেলতে থাকেন তিনি। তবে তার ঝড় বেশিক্ষণ থাকেনি। ৩১ বলে ১ চারের বিপরীতে ২ ছক্কায় ৩৩ রান করে ফেরত আসেন ক্যারিবীয় ব্যাটিং দানব। সেই অবস্থায় ক্রিজে এসে আস্থার প্রতিদান দিতে পারেননি সাকিব। মোস্তাফিজুর রহমানের অসাধারণ ক্যাচ হন তিনি। এতে খেলা জমে ওঠে।
এই পরিস্থিতিতে খেলা ধরার চেষ্টা করেন নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। ধীরে ধীরে এগিয়ে যান তারা। কিন্তু হঠাৎ রানআউট হয়ে ফেরেন নুরুল। সেই রেশ না কাটতেই নারাইনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন ডোয়াইন ব্রাভো। ফলে ম্যাচ দুই দিকেই হেলে পড়ে।
তবে শেষদিকে স্নায়ুচাপ সামলাতে পারেননি বরিশালের টেলএন্ডাররা। খানিক ব্যবধানে মোস্তাফিজের এলবিডব্লিউ হন শান্ত। এরই মধ্যে রানআউট হন মুজিব। ফলে শেষ ওভারে জয়ের জন্য বরিশালের দরকার হয় ১০ রান। ভরসা হয়ে ক্রিজে ছিলেন তরুণ তৌহিদ হৃদয়। তবে স্নায়ুর খেলায় হেরে যান তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫০ রান তুলতে সক্ষম হয় বরিশাল।
এতে ১ রানের টানটান উত্তেজনার জয়ে জয়োৎসবে মাতে কুমিল্লা। দলটির হয়ে নারাইন ও তানভীর ইসলাম শিকার করেন ২টি করে উইকেট। ১টি করে নেন মোস্তাফিজ ও শহিদুল।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। তবে শুরুটা শুভ করতে পারেননি লিটন। সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। দ্রুত রানআউটে কাটা পড়েন মাহমুদুল হাসান জয়।
কিন্তু অপর প্রান্তে তাণ্ডব চালান সুনিল নারাইন। এতে পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে ৭৩ রান তুলে ফেলে কুমিল্লা। পথে মাত্র ২১ বলে ফিফটি তুলে নেন নারাইন। যা বিপিএল ফাইনাল ইতিহাসে দ্রুততম। আগের রেকর্ডটি ছিল ২৬ বলের। ২০১৯ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের হয়ে কুমিল্লার বিপক্ষে সেই নজির স্থাপন করেন রনি তালুকদার।
কিন্তু ৫৭ রান করে মেহেদী হাসান রানার বলে নারাইন ফিরলে বিপদে পড়ে দলটি। দ্রুত ফেরেন ফ্যাফ ডু প্লেসি, ইমরুল ও আরিফুল হক। এর মধ্যে প্লেসি-আরিফুলকে তুলে নেন মুজিব উর রহমান।
পরে আবু হায়দার রনিকে নিয়ে দলকে তোলার চেষ্টা করেন মঈন আলি। সতীর্থের কাছ থেকে যোগ্য সমর্থনও পান তিনি। ৫১ বলে ৫৩ রানের জুটি গড়ে তোলেন তারা। ২৭ বলে ১৯ রান করে ফেরেন রনি। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মঈন। রানআউট হয়ে ফেরার আগে ৩২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৮ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা। বরিশালের হয়ে মুজিব ও শফিকুল ইসলাম নেন ২টি করে উইকেট।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















