নেইমার নৈপুণ্যে উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৯ ১৫ অক্টোবর ২০২১
আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। যে কারণে দলটি কিছুটা পড়েছিল সমালোচনার মুখে। তবে বাংলাদেশ সময় শুক্রবার সকালে উরুগুয়ের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা উচিৎ জবাব দিয়েছে নেইমার নৈপুণ্যে ভর করে। এদিন প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। এরফলে বিশ্বকাপের টিকিট পেতে আরও এগিয়ে গেল তারা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে নেইমারের গোলে একটা সময় এগিয়ে যায় ব্রাজিল। এরপর জোড়া গোল করেন রাফিনিয়া। শেষ দিকে জালের দেখা পান গাব্রিয়েল বারবোসা। উরুগুয়ের হয়ে ব্যবধান কমানোর গোলটি করেন লুইস সুয়ারেজ।
শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে ব্রাজিল। সে সুবাদে দলটি এগিয়ে যায় ম্যাচের ১০ম মিনিটে। সে সময় গোল করেন নেইমার। ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি। এর ৮ মিনিট পর বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।
এদিকে ম্যাচের ৩৯তম মিনিটে ফের গোল করার সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে এবার তার চেষ্টা রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক। ৪৪তম মিনিটে গোল পেতে পারত উরুগুয়েও। কিন্তু ব্রাজিল গোলরক্ষকের কল্যাণে কোনো গোল হজম করতে হয়নি তাদের। মাথিয়ান ভেকেনার হেড থামিয়ে দেন তিনি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি পর ফিরে ৬৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রাফিনিয়া। নেইমারের বাড়ানো বলে ডান পায়ের শটে ব্যবধান ৩-০ করেন তিনি। ৭৭তম মিনিটে ব্যবধান কমান লুইস সুয়ারেজ। বক্সের বাইরে এন্থনি ফাউল করলে ফ্রি কিক পায় উরুগুয়ে। দারুণ শটে গোল করেন সুয়ারেজ।
এদিকে ম্যাচের শেষ দিকে ফের ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান গাভি। নেইমারের বাড়ানো বলে হেডে গোল করেন তিনি। ভিএআরের সিদ্ধান্তেও গোলটি বহাল থাকে। শুক্রবারের জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ব্রাজিল। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আর্জেন্টিনা। আর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে উরুগুয়ে।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















