পদ্মা সেতু: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-তামিম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৫ ২৫ জুন ২০২২
দীর্ঘদিনের স্বপ্ন এখন সত্যি। স্বপ্নের পদ্মা সেতু বর্তমানে বাস্তব। শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টায় এ সেতুর উদ্বোধন করেন। এর মাধ্যমে খুলে যায় দখিনের দুয়ার। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তার চোখে এই সেতু হয়ে উঠবে ওই অঞ্চলের উন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম। আর সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে কার্পণ্য করেননি তিনি। এছাড়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও।
দেশে থাকলে হয়তো সাকিবও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। কিন্তু বর্তমানে তিনি ও তার দল দেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াইয়ে ব্যস্ত। তবে স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও নিজেদের বঞ্চিত করেননি। দলের সবাইকে নিয়ে কেক কেটে উদযাপন করেছেন পদ্মা সেতুর উদ্বোধন।
কেক কেটে পদ্মা সেতুর মাহেন্দ্রক্ষণ উদযাপনের পর এক ভিডিওবার্তায় নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ, আমার কাছে মনে হয়, এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান। এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল। যেটা প্রধানমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে।
সাকিব বলেন, সে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আশা করি, এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য বড় একটি অ্যাচিভমেন্ট। একটা সময় এমন ছিল যখন আমরা শিওর ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ ওনার ডেডিকেশন ও চেষ্টার কারণে আজকে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। সঙ্গে এটাও বলব যারা এর সঙ্গে যুক্ত ছিল, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
তিনি বলেন, বিশেষ করে শ্রমিক, যারা এখানে কাজ করেছেন। আপনাদের একটা জিনিসই বলতে চাই, আপনারা যে জিনিসটি করেছেন, সেটি বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















