পর্দায় স্ত্রীর ভূমিকায় দীপিকাকে দেখে যা বললেন কপিল দেব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৮ ৩ ডিসেম্বর ২০২১
সদ্য মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত বলিউড ছবি ‘৮৩’র ট্রেলার। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর সিংকে দেখে উচ্ছ্বসিত সবাই। সেই ছবিতে কপিলের স্ত্রীর ভূমিকায় রয়েছে দীপিকা পাড়ুকোন। পরিচালক কবীর খানের ছবিতে কেমন মানিয়েছে তাকে? এবার তা নিয়ে মুখ খুললেন স্বয়ং কপিল।
কী জানিয়েছেন ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার? ট্রেলারে দীপিকাকে দেখে তার পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ”আমার ধারণা সবারই একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আসলে এখনও জানি না ছবিতে আমার স্ত্রীর চরিত্রটির ভূমিকা ঠিক কী। তাই এখনই কারও পক্ষে বোঝা সম্ভব নয় ওরা ঠিক কী দেখিয়েছে।”
তবে কপিলবেশী রণবীরকে দেখে মুগ্ধতা লুকিয়ে রাখেননি ১৯৮৩ সালের একদিনের ক্রিকেটের বিশ্বজয়ী ভারত অধিনায়ক। রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে তাকে।
কপিল ও তার স্ত্রী রোমি দেবের অতিথিবৎসল মনোভাবের তুমুল প্রশংসা শোনা গিয়েছে পরিচালক কবীর ও অভিনেতা রণবীরের মুখে। কবীরের কথায়, ”অনেকেই বলে আমাদের বাড়িতে এসো। দরজা সব সময় খোলা। কিন্তু মুখে বললেও সেটা কেউ সিরিয়াসলি নেয় না। কিন্তু কপিলদের কথা আলাদা। দেব দম্পতি অতিথি আপ্য়ায়নে অসাধারণ।”
উল্লেখ্য, ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ২৪ ডিসেম্বর। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি। টিজার ও তার কয়েকদিনের মধ্যে মুক্তি পাওয়া ট্রেলার ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। ছবিতে রণবীরকে দেখে সেই যুবক কপিলকে খুঁজে পেয়েছেন অনেকেই।
শোনা গেছে, কপিলের চরিত্রে নিজেকে মেলে ধরার জন্য রণবীর শুধু চেহারায় নয়, আলাদা করে ক্রিকেটের ট্রেনিং নিয়েছেন। কপিল কীভাবে বল করতেন, কীভাবে ব্যাট করতেন সবটাই আত্মস্থ করেছেন তিনি। কপিলের বিখ্যাত নটরাজ শটকে হুবহু নকল করছেন রণবীর। তাকে নিজের রূপে দেখে প্রশংসা করেছেন খোদ ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডার।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















