প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যৌন হেনস্তার শিকার ৮ জনে ১ নারী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:১৫ ১১ অক্টোবর ২০২৪
বিশ্বজুড়ে বর্তমানে জীবিত থাকা ৩৭ কোটিরও বেশি বালিকা ও নারী বা প্রতি আটজনের মধ্যে একজন বয়স ১৮ বছর হওয়ার আগেই ধর্ষণ বা যৌন হেনস্তার কবলে পড়েছেন বলে জাতিসংঘের শিশু বিষয় সংস্থা জানিয়েছে। এর সঙ্গে যদি ‘স্পর্শ-বিহীন’ যৌন সহিংসতাগুলোকেও আমলে নেওয়া হয় তাহলে সংখ্যাটি বেড়ে ৬৫ কোটি বা প্রতি পাঁচজনের একজনে হয় বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ইউনিসেফ। ‘স্পর্শ-বিহীন’ যৌন সহিংসতার মধ্যে অনলাইনে বা মৌখিকভাবে করা যৌন হেনস্তা উল্লেখযোগ্য।
ইউনিসেফ বলছে, এটিই বিশ্বব্যাপী যৌন সহিংসতা সমস্যা বিষয়ক প্রথম জরিপ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার মাধ্যমে নারী ও বালিকারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও ২৪ থেকে ৩১ কোটি বালক ও পুরুষের শিশুকালে ধর্ষণ ও যৌন হেনেস্তার মতো অভিজ্ঞতা আছে।
প্রতিবেদনটি প্রকাশের সময় ইউনিসেফ বলেছে, “এই মানবাধিকার লঙ্ঘনের মাত্রা অত্যন্ত বেশি। তথ্য সংগ্রহে সীমিত বিনিয়োগ, ঘটনা মূল্যায়ণ করার চ্যালেঞ্জ ও কলঙ্কের শঙ্কার কারণে এ লঙ্ঘনের পুরোটা উপলব্ধি করা কঠিন।” আগামী মাসে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার বিষয়ে বিশ্ব মন্ত্রীপর্যায়ের সম্মেলনের উদ্বোধনকে সামনে রেখে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউনিসেফ।
সংস্থাটি বলছে, তাদের জরিপে যে তথ্য উঠে এসেছে তা যৌন সহিংসতার বিষয়টি জানানো ও শনাক্ত করতে শিশুদের সাহায্য করতে ও আইন কঠোর করার মতো পদক্ষেপগুলো নিতে বিশ্বব্যাপী জোরালো উদ্যোগ নেওয়ার জরুরি প্রয়োজনকে তুলে ধরেছে।
ইউনিসেফ বলছে, যৌন সহিংসতা ভৌগলিক, সাংস্কৃতিক ও অর্থনীতি অনুসারে নির্ধারিত হওয়ার বিষয়টি অতিক্রম করে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণ ও যৌন হেনস্তার কবলে পড়া সবচেয়ে বেশি বালিকা ও নারী আছে সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোতে। ওই অঞ্চলের সাত কোটি ৯০ লাখ বালিকা ও নারী যৌন সহিংতার কবলে পড়েছিলেন বা ২২ শতাংশ এ ধরনের অভিজ্ঞার মধ্য দিয়ে গেছেন।
এরপর আছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া। এখানে ধর্ষণ ও যৌন হেনস্তার কবলে পড়া বালিকা ও নারীর সংখ্যা সাত কোটি ৫০ লাখ বা অঞ্চলটির ৮ শতাংশ নারী ও বালিকা এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। মধ্য ও দক্ষিণ এশিয়ায় সংখ্যাটি সাত কোটি ৩০ লাখ বা ৯ শতাংশ, ইউরোপ ও উত্তর আমেরিকায় ছয় কোটি ৮০ লাখ বা ১৪ শতাংশ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে চার কোটি ৫০ লাখ বা ১৮ শতাংশ, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় দুই কোটি ৯০ লাখ বা ১৫ শতাংশ এবং ওশেনিয়ায় ৬০ লাখ হলেও জনসংখ্যা অনুপাতে এখানেই সবচেয়ে বেশি ৩৪ শতাংশ বালিকা ও নারী ধর্ষণ ও যৌন হেনস্তার কবলে পড়েছেন।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ








