ফুটবলকে বিদায় জানালেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপ তারকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৬ ৪ সেপ্টেম্বর ২০২১
পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন মারিও মানজুকিচ। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালের নেয়া এই তারকার কাছে দুটি প্রস্তাব ছিল, কিন্তু সেগুলো বিবেচনায় না নিয়ে ফুটবলই ছেড়ে দিলেন। মানজুকিচ ইউরোপিয়ান ফুটবলে বড় নাম না হলে বায়ার্ন মিউনিখ, অ্যাতলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস ও এসি মিলানের মতো ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন ।
২০১০ সালে ডিনামো জাগরেবের হয়ে ক্যারিয়ারে উত্থানের শুরু। এরপর ভলফসবুর্গ হয়ে বায়ার্নে আসেন তিনি। ২০১৩ সালে তার গোলেই বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারায় বরুসিয়া ডর্টমুন্ডকে। অনেক ইতিহাস গড়ার সেই শুরু মানজুকিচের। ব্যাভারিয়ানদের হয়ে ৮৮ ম্যাচে ৪৮ গোলে করেও মারিও গোটসে ও রবার্ট লেভানডোস্কি বায়ার্নে যোগ দিলে মানজুকিচ চলে যান অ্যাতলেটিকো মাদ্রিদে। সেখানে এক মৌসুম কাটিয়ে যোগ দেন জুভেন্টাসে।
সিরিয়া জায়ান্টদের হয়ে টানা চার লিগ কাপ, সুপার কাপ। খেলেছেন চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালও। তবে ২০১৭ সালে অসাধারণ এক গোল করেও হারতে হয় অবিশ্বাস্য ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। পরে কাতারের আল দোহাইল হয়ে শেষ মৌসুম কাটিয়েছেন এসি মিলানে।
ইনস্টাগ্রামে বিদায় বলতে গিয়ে ছোট্টবেলার মানজুকিচকে সেসব কথাই শুনিয়েছেন ‘বিদায়ী মানজুকিচ’। লিখলেন, ‘তুমি অনেক বড় মঞ্চে অনেক গোল করবে, তুমি অনেকগুলো বড় ক্লাবের হয়ে বড় বড় শিরোপা জিতবে। নিজের দেশের প্রতিনিধিত্ব করবে, ইতিহাস লিখবে।’
নিজের সাফল্যের পেছনে যারা ছিলেন, তাদেরও ভুললেন না মানজুকিচ। বললেন, ‘তুমি সফল হবে, কারণ তোমার আশেপাশের মানুষ- কোচ, সতীর্থ, ভক্ত, পরিবার, এজেন্ট, বন্ধুরা; সবাই তোমার পাশে থাকবে, সেজন্যে সারা জীবন কৃতজ্ঞও থাকবে তুমি।’
তবে নিজের সাফল্যের পেছনে বড় যে কারণ, নিজের চেষ্টার কথাও তুলে ধরলেন নিজের ছোট্টবেলার স্বত্বার কাছে। লিখলেন, ‘সবকিছুর উর্ধ্বে যেটা, তুমি সফল হবে কারণ তুমি সবসময় তোমার সেরাটা দিয়ে যাবে। দিনশেষে এটাই তোমাকে গর্বিত করবে।’
এরপরই উঠে এল অবসরের কথাটা। তিনি লিখলেন, ‘কখন অবসর নিতে হবে, সেটা তুমি নিজেই বুঝে যাবে। তবে তোমার কোনো আফসোসও থাকবে না। ফুটবল তোমার জীবনের একটা অংশ হয়েই থাকবে, তবে জীবনের নতুন অধ্যায়ের দিকেও তোমাকে মনোযোগী হতে হবে।’
জীবনের সেরা অর্জনটার কথাও বলতে ভুললেন না মানজুকিচ। লিখলেন, ‘বিশেষ দ্রষ্টব্য- যদি তুমি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামো, ১০৯তম মিনিটের সময় তৈরি থেকো।’ ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে যে তার গোলেই ইংলিশদের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল ক্রোয়েশিয়া!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















